সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তিঃ

আইনে সম্পত্তি খুব ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। বিভিন্ন আই্ন বিশারদগণ সম্পত্তিকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। নিম্নে তা উপস্থাপন করা হলোঃ


আইন বিশারদ হ্যালস্ বেবী এর মতে,
সম্পত্তি হচ্ছে কোন ব্যক্তির নিরঙ্কষ অধিকার যা দর কষাকষি এবং বিক্রি করা যায়। ব্যবসায়ের সুনাম, ট্রেডমার্ক, পেটেন্টস্বত্ব,গ্রন্থস্বত্ব, চুক্তিগত অধিকার সবই সম্পত্তি অন্তভূক্ত।

Law Lexicon গ্রন্থে সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নরুপভাবে-
সম্পত্তি বলতে কোন কিছুর উপর সর্বোচ্চ অধিকারকে বুঝায়, যে অধিকার বলে ভূমিতে বসবাস করেও বস্তু ব্যবহার করে যা অন্যের সৌজন্যে নয়।


ভারতীয় সুপ্রীম কোর্টের অভিমত হল,
যে অধিকার বলে মানুষ একগুচ্ছ অধিকার এবং ইন্দ্রীয় গ্রাহ্য সম্পত্তির ক্ষেত্রে দখলের অধিকার, ভোগের অধিকার, বিনষ্ট করার অধিকার, রেখে দেওয়ার অধিকার এবং হস্তান্তর করার অধিকার লাভ করে তাকে সম্পত্তি বলে।

এলাহবাদ হাই কোর্টের মতে,
সম্পত্তি বলতে শুধুমাত্র বস্তুগত পদার্থ সমূহকেই বুঝায় এবং পদার্থের উপর হতে লব্ধ সকল প্রকার অধিকার ও স্বত্বকে এইমত অনুযায়ী সম্পত্তি শব্দটি দ্বারা বন্ধকী দায় মোচনের ন্যায় সংগত অধিকার কায়েমী স্বার্থ প্রভৃতি মামলাযোগ্য অধিকার সমূহকেও অন্তভূক্ত করে।


বিষয়ের ব্যাপকতার কারণে সম্ভবত ১৮৮২ সালের সম্পত্তি হসবতান্তর আইনে সম্পত্তির সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে এটা স্পষ্ট যে ইন্দ্রীয় গ্রাহ্য বা অইন্দ্রীয়গ্রাহ্য সকল বস্তু যার উপর কোন ব্যক্তি তার নিজের সুবিধার্থে পূর্ণ অধিকার ও কতৃত্ব প্রয়োগ করতে পারে তা হচ্ছে ঐ ব্যক্তির সম্পত্তি।
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: