নজীর বলতে পূর্ববর্তী মামলার সিদ্ধান্তকে বুঝায় যা পরবর্তী অনুরূপ মামলায় বিচারকার্যে অনুসৃত হয়। একটি মামলার সিদ্ধান্ত গ্রহণে আদালতকে অনেক কিছু বিবেচনা করতে হয় এবং এই সিদ্ধান্তগুলি পরবর্তীকালে দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয়। নজীর বা পূর্বদৃষ্টান্ত হল উর্দ্ধতন আদালত কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত বা রায়, যা পরবর্তীকালের অনুরূপ কোন মামলায় আদালত কর্তৃক অনুসরণযোগ্য বলে বিবেচিত হয়। এরূপ না করা হলে একই ধরণের পরিস্থিতিতে বিভিন্ন আদালত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতেন।

নজীর বলতে কি বুঝ? (What do you mean by Precedent?)

শাব্দিক অর্থঃ নজীর শব্দের অর্থ পূর্বদৃষ্টান্ত। ইংরেজিতে এটিকে Ruling বলা হয়।


precedent


বিশেষজ্ঞদের সংজ্ঞাঃ

Prof. Jenks এর মতে,
কোন এখতিয়ারবান আদালত কোন মামলায় আইন সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই নজীর।

Prof. Keeton এর মতে,
A Judicial Precedent is a judicial decision to which authority has in some measure been attached. অর্থাৎ বিচার বিভাগীয় নজীর বলতে এমন একটি বিচার বিভাগীয় সিদ্ধান্তকে বুঝায়, যার প্রতি কর্তৃত্ব আরো করা হয়েছে।

Prof. Gray এর মতে,
এটি হল আদালতের কথিত ও কৃত এমন কাজ বা সিদ্ধান্ত, যা পরবর্তীতে আইন হিসেবে গণ্য হয়।

নজীর এর শ্রেণীবিভাগঃ

আইনবিদ অধ্যাপক স্যামন্ড (Prof. Salmond) - এর মতে নজীর বা পূর্ব মীমাংসিত নীতিকে দুইভাগে ভাগ করেছেন। যথাঃ
  1. কর্তৃত্বমূলক (Authoritative) নজীর
  2. অনুসরণযোগ্য (Persuasive) নজীর

১. কর্তৃত্বমূলক (Authoritative) নজীরঃ
    যে সকল নজীর গ্রহণ করা বিচারকদের জন্য বাধ্যতামুলক তাকে কর্তৃত্বমূলক নজীর বলা হয়। বিচার পরিচালনায় এগুলিকে গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার মত স্বেচ্ছাধীন ক্ষমতা বিচারকের নাই। উদাহরণস্বরূপ, বাংলাদেশের সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত এ দেশের আদালতগুলির জন্য কর্তৃত্বমূলক নজীর।
 
২. অনুসরণযোগ্য (Persuasive) নজীরঃ 
    যে সকল নজীর গ্রহণ করতে বিচজারকগণ বাধ্য থাকেন না বটে, কিন্তু বিচারকার্য পরিচালনায় গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকেন, সেগুলোকে অনুসরণযোগ্য নজীর বলা হয়। এগুলির প্রভাব তাদের নিজস্ব গুণাগুণের উপর নির্ভর করে এবং এগুলি অনুসরণ করার কোন আইনগত বাধ্যবাধকতা না থাকলেও বিচারকার্যে যথেষ্ট সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, ভারতীয় সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত এ দেশের আদালতগুলির জন্য কর্তৃত্বমূলক নয়, এগুলি অনুসরণযোগ্য নজীর।

উপরিউক্ত বর্ণিত নজীর ছাড়াও নজীরকে দু'ভাগে ভাগে করা হয়। যথাঃ
  1.  ঘোষণামূলক নজীর
  2. মৌলিক নজীর

১. ঘোষণামূলক নজীরঃ
    দেশে প্রচলিত আইনের নীতি বা বিধি প্রয়োগ হয় যে নজীরে তা হচ্ছে ঘোষণামূলক নজীর। ঘোষণামূলক নজীর অনুসরণ করা হয় এজন্য যে, এটা একটা প্রতিষ্ঠিত আইন।

২. মৌলিক নজীরঃ
    আইনের নতুন নীতি সৃষ্টি করে যে নজীর তা হচ্ছে মৌলিক নজীর। মৌলিক নজীর ভবিষ্যতের জন্য প্রয়োগযোগ্য নতুন আইন।
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: