প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধি কি?
উত্তরঃ
ফৌজদারি কার্যবিধি (CrPC):
ফৌজদারী কার্যবিধিতে ফৌজদারী মামলার কার্যপ্রণালী বা ফৌজদারী মামলার বিচার পদ্ধিত সংক্রান্ত আলোচনা করা হয়েছে। কিভাবে অপরাধের তদন্ত করতে হবে, গ্রেফতার-জামিনের বিধান এবং বিচারকার্য কিভাবে পরিচালনা করা হবে এ বিষয়গুলো ফৌজদারী কার্যবিধি থেকে জানা যায়। এছাড়া আরো কিছু বিষয় আছে, অপরাধ যাতে না ঘটতে পারে তার জন্য কিছু ব্যবস্থা ফৌজদারী আইনে পাওয়া যায়। ফৌজদারী কার্যবিধির চতুর্থ ভাগ অপরাধের প্রতিরোধ বিষয়ে নিবেদিত।
ফৌজদারী কার্যবিধিতে মোট ৫৬৫টি ধারা আছে, এসব ধারাগুলোর অনেকগুলোর আবার উপধারা আছে। ১৮৬২ সালের ১লা জানুয়ারী হতে ফৌজদারী কার্যবিধি বলবৎ হয়। পরবর্তীতে বিভিন্ন সংশোধনী আনা হয়, আবার কিছু ধারা আবার বিভিন্ন সময়ে বাতিলও করা হয়।
এক কথায় ফৌজদারী কার্যবিধি বলতে বুঝায়, ফৌজদারী মামলার কার্যপ্রণালী বা ফৌজদারী মামলার বিচার পদ্ধতি সংক্রান্ত আইন।
এক নজরে, ফৌজদারী কার্যবিধিঃ
- আইনের নামঃ ফৌজদারী কার্যবিধি [The Code of Criminal Procedure, সংক্ষেপেঃ CrPC]
- আইনের ধরণঃ পদ্ধতিগত আইন (Procedural Law)
- আইন নংঃ ১৮৯৮ সালের ৫নং আইন
- প্রথম পাশ হয়ঃ ১৮৬১ সালে
- কার্যকরঃ ১ লা জুলাই, ১৮৯৮ সালে
- মোট ধারাঃ ৫৬৫ টি
- মোট তফসিলঃ ৫ টি (বাতিলঃ ১ টি- ১ম তফসিল, বর্তমানে বলবৎ আছেঃ ৪ টি)
- অধ্যায়ঃ ৪৬ টি
- সর্বশেষ সংশোধনঃ ২০১২ সালে।

Post A Comment:
0 comments: