ডাকাতি (Dacoity)
দণ্ডবিধি, ১৮৬০
ডাকাতির সংজ্ঞাঃ
দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৯১ ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। এ ধারা বর্ণিতঃযখন পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিত ভাবে দস্যুতা সংঘটন করে বা দস্যুতা সংঘটনের চেষ্টা করে তখন তাকে ডাকাতি বলে।
সুতরাং উপর্যুক্ত ধারা অনুযায়ী পাঁচ (০৫) বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা করে, তখন উহা ডাকাতিতে পরিণত হয়।
![]() |
| Photo Credit: Pixabay.com |
আবার পাঁচ বা ততোধিক ব্যক্তি দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করলেও উহা ডাকাতি হয়। এছাড়া দস্যুতার উদ্যোগকারী এবং সাহায্যকারী ব্যক্তিদের সংখ্যা পাঁচ বা ততোধিক হলে ঐ দস্যুতাও ডাকাত বলে গন্য হবে।
দণ্ডবিধি মোতাবেক ডাকাতি একটি যৌথ অপরাধ। তাই ডাকাত বলে তারাই গণ্য হবে, যারা ঐ অপরাধে অংশ গ্রহণ করে অথবা ডাকাত দলের মধ্যে উপস্থিত থাকে এবং সাহায্য করে।
ডাকাতির উপাদানঃ
উপর্যুক্ত সংজ্ঞার আলোকে ডাকাতিতে নিম্নলিখিত উপাদানগুলি পরিলক্ষিত হয়ঃ
- দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৯১ ধারা মোতাবেক দস্যুতা বা দস্যুতার চেষ্টা করা হয়েছিল;
- পাঁচ (০৫) বা ততোধিক ব্যক্তি দস্যুতা করেছিল বা দস্যুতার চেষ্টা করেছিল;
- প্রকৃত মালিকের সম্মতি ব্যতিরেকে ডাকাতগণ জোড়পূর্বক সম্পত্তি ছিনিয়ে নিয়েছিল;
- সংশ্লিষ্ট ব্যক্তিগণ একত্রিত হয়ে ডাকাতি করেছিল;
- ডাকাতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে একজন বা একাধিক ব্যক্তি দস্যুতা করেছিল বা করবার চেষ্টা করেছিল;
- সর্বোপরি, ডাকাতি সংঘটনে সহায়তাকারী ব্যক্তিগণও উক্ত অপরাধে অভিযুক্ত হবে,যদিও তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং উহাতে কোন অংশগ্রহণ করেনি।
দণ্ডবিধি, ১৮৬০ এ ডাকাতি সম্পর্কিত উল্লেখযোগ্য ধারাসমূহঃ
ধারা ৩৯১ ডাকাতিঃ পাঁচ বা ততোধিক ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ভীতি প্রদর্শন করে উক্ত ব্যক্তির অস্থাবর সম্পত্তি ছিনাইয়া নিলে বা হস্তান্তরে বাধ্য করলে তাকে ডাকাতি বলে।
সংক্ষেপেঃ পাঁচ বা ততোধিক ব্যক্তির অংশগ্রহণে যে দস্যুতা করা হয়।
তথ্যকণিকাঃ
- সদস্য সংখ্যাঃ ৫ বা ততোধিক। (সর্বনিম্নঃ ৫ জন।)
- ডাকাতি ও দস্যুতার মূল পার্থক্য সংখ্যাগত।
- ডাকাতির প্রস্তুতি নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
ধারা ৩৯৫ ডাকাতি করার সাজাঃ যাবজ্জীবন কারাদণ্ড/ সশ্রম কারাদণ্ড; ১০ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড।
ধারা ৩৯৬ খুনসহ ডাকাতি করার সাজাঃ প্রত্যেক সদস্যের মৃত্যুদণ্ড/ যাবজ্জীবন কারাদণ্ড/ সশ্রম কারাদণ্ড; ১০ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড।
ধারা ৩৯৯ ডাকাতি করার প্রস্তুতির সাজাঃ সশ্রম কারাদণ্ড; ১০ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড।
ধারা ৪০০ ডাকাতি দলে থাকার শাস্তিঃ যাবজ্জীবন কারাদণ্ড/ সশ্রম কারাদণ্ড; ১০ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড।
ধারা ৪১২ কোন ব্যক্তি কর্তৃক ডাকাতির মাল নিজ হেফাজতে রাখার সাজাঃ যাবজ্জীবন কারাদণ্ড/ সশ্রম কারাদণ্ড; ১০ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড।
বিঃ দ্রঃ ডাকাতির সর্বোচ্চ শাস্তিঃ মৃত্যুদণ্ড।

Post A Comment:
0 comments: