দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য
অপরাধ সংঘটনে সংখ্যাগত পার্থক্য ছাড়াও দস্যুতা ও ডাকাতির মধ্যে বিভিন্ন পার্থক্য বিদ্যমান রয়েছে।নিম্নে দস্যুতা ও ডাকাতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলো উপস্থাপন করা হলোঃ
ধারাগত পার্থক্যঃ
দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৯০ ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। পক্ষান্তরে দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৯১ ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে।
সংজ্ঞাগত পার্থক্যঃ
দস্যুতার সংজ্ঞাডাকাতির সংজ্ঞা
সংখ্যাগত পার্থক্যঃ
দস্যুতায় অপরাধীর সংখ্যা একজন হলেও চলে, তবে অপরাধীর সংখ্যা ৫ জনের কম হবে। পক্ষান্তরে, ডাকাতি এর ক্ষেত্রে অপরাধীর সংখ্যা ৫ বা ততোধিক হবে।প্রকৃতিগত পার্থক্যঃ
দস্যুতা হল চুরি কিংবা বলপূর্বক ছিনতাই সম্পর্কীয় অপরাধের এক বিশেষ মারাত্নক রুপ। পক্ষান্তরে ডাকাতি হল পাঁচ (০৫) বা ততোধিক ব্যক্তি কর্তৃক যৌথভাবে দস্যুতা সংগঠন করা বা করবার চেষ্টা করা।দণ্ডগত পার্থক্যঃ
দস্যতার ক্ষেত্রে ডাকাতির চেয়ে শাস্তি লঘু হয়।দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৯২ ধারা অনুযায়ী দস্যুতার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির দশ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে, এবং যদি রাজপথে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা সংঘটিত হয়ে থাকে, তাহলে উক্ত কারাদণ্ড চৌদ্দ বছর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
অন্যদিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৯৫ ধারা অনুযায়ী যে ব্যক্তি ডাকাতি করে, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে যাহার মেয়াদ দশ বছর পর্যন্ত হইতে পারে- দণ্ডিত হইবে, এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডনীয় হইবে।
উপাদানগত পার্থক্যঃ
দস্যুতার ক্ষেত্রেঃ
একবা একাধিক ব্যক্তি তবে ৫ জনের কম যৌথভাবে অপরাধটি সংঘটিত করেছিল;
আঘাতের ভয় বা মৃত্যুভয় দেখিয়ে বা অবৈধ আটকের ভয় দেখিযেছিল;
অসাধুভাবে সম্পত্তিটি প্রদানে বাধ্য করেছিল।
ডাকাতির ক্ষেত্রেঃ
পাঁচ বা ততোধিক ব্যক্তি যৌথভাবে অপরাধটি সংঘটিত করেছিল;
উক্ত দলের এক বা একাদিক ব্যক্তি দস্যুতা করেছিল বা করার চেষ্টা করেছিল;
ডাকাতদলের সদস্যরা উপস্থিত ছিল এবং এ অপরাধ সংঘটনে সহায়তা করেছিল।

Post A Comment:
0 comments: