যে আইনের মাধ্যমে সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় সেটিকে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ দ্বারা সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে সুনির্দিষ্ট প্রতিকার নিশ্চিত করা হয়েছে।

সুনির্দিষ্ট প্রতিকার আইনঃ

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ একটি তত্ত্বগত বা মৌলিক আইন (Substantive Law)/ দেওয়ানী প্রকৃতির মূল আইন/ প্রতিকার মূলক আইন। ইংরেজিতে সুনির্দিষ্ট প্রতিকার আইনকে The Specific Relief Act, 1877 এভাবে লিখা হয়। এটি ১৮৭৭ সালের ১নং আইন।  Dr. Whitley Stokes ১৮৭৭ সালে The New York Civil Code, 1862 এর আদলে বা অনুকরণের সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করেন।

Specific Relief Act

এক নজরে সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ঃ
  • আইনের প্রকৃতিঃ তত্ত্বগত বা মৌলিক আইন (Substantive Law)/ দেওয়ানী প্রকৃতির মূল আইন/ প্রতিকার মূলক আইন
  • আইন নংঃ ১৮৭৭ সালের ১নং আইন
  • খসড়া প্রণয়ন করেনঃ Dr. Whitley Stokes [The New York Civil Code, 1862 এর অনুকরণে।]
  • প্রকাশকালঃ ৭ ফেব্রুয়ারি, ১৮৭৭
  • কার্যকরঃ ১ মে, ১৮৭৭
  • সর্বশেষ সংশোধনঃ ১ জুলাই, ২০০৪ [ধারা ২১(ক) সংযুক্ত হয়।]
  • কার্যকরঃ ১ জুলাই, ২০০৫
  • মোট ধারাঃ ৫৭ টি [বাতিলঃ ৮টি (২, ৪৫- ৫১); কার্যকরঃ ৪৯টি।]
  • অধ্যায়ঃ ১০ টি
  • খন্ডঃ ৩ টি ⇔ ১ম খন্ড (ধারাঃ ১-৭) । ২য় খন্ড (ধারাঃ ৮-৫১) । ৩য় খন্ড (ধারাঃ ৫২-৫৭)

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর গুরুত্বপূর্ণ ধারাসমূহঃ

5, 6, (8+9+42), 10, (12+21+21A+23+27), (13+14+15), (19+29), 22, 24, (31+34), (35+36), (39+40), (42+43), 53, (54+56), 55 & 57.
 
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ অনুসারে নিম্নোক্ত মোট আট (০৮) ধরণের সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়ে থাকে। যথাঃ
  1. স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার (Recovery of Possession of Property) : ধারা (৮-১১)
  2. চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন (Specification Performance of Contract) : ধারা (১২-৩০)
  3. দলিল সংশোধন (Rectification of Instruments) : ধারা (৩১-৩৪)
  4. চুক্তি রদ বা বাতিল (Rescission of Contracts) : ধারা (৩৫-৩৮)
  5. দলিল বাতিল (Cancellation of Instruments) : ধারা (৩৯-৪১)
  6. ঘোষনামূলক মোকদ্দমা (Declaration of Relief) : ধারা (৪২-৪৩)
  7. রিসিভার নিয়োগ (Appointment of Receiver) : ৪৪
  8. বাতিল করা হয়েছেঃ ধারা (৪৫-৫১)
  9. নিষেধাজ্ঞা (Injunction Generally) বা প্রতিরোধমূলক প্রতিকার (Preventive Relief) : ধারা (৫২-৫৭)

বিঃ দ্রঃ উপরিউক্ত প্রতিকারসমূহ পাচঁ (০৫) পদ্ধতিতে দেওয়া যায়। [ধারা ৫]

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: