LL.B. এর পূর্ণরুপঃ

LL.B : Legum Baccalaureus (Latin)
LL.B : Bachelor of Laws (English)

LL.M. এর পূর্ণরুপঃ

LL.M Legum Magister (Latin)
LL.M : Master of Laws (English)

LL.B ল্যাটিন (Latin) দু'টি শব্দের সংক্ষিপ্ত রুপ। শব্দ দু'টি হচ্ছেঃ Legum এবং Baccalaureus.

Legum শব্দটি বহুবচন, এর একবচন হচ্ছে Lex; Lex শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Law (অর্থঃ আইন) এবং Legum শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Laws (অর্থঃ আইনসমূহ)।

Legal Abbreviations

Latin নিয়ম অনুযায়ী কোনো শব্দের সংক্ষিপ্তরূপ (Abbreviation) করার সময় একবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি একবার লেখা হয়, কিন্তু বহুবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি দুই বার লেখা হয়। ল্যাটিন নিয়মানুসারে, Lex এর সংক্ষিপ্তরূপ L এবং Legum এর সংক্ষিপ্তরূপ LL লেখা হয়। যেহেতু দুইটি L দিয়ে একটি শব্দ বোঝানো হচ্ছে তাই প্রথম L এর পরে ফুল স্টপ নেই। শুধু দ্বিতীয় L এর পরে ফুলস্টপ হবে।

আবার, Latin শব্দ Baccalaureus এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Bachelor.
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: