আইন ও আইন বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি?
১. আইন বিজ্ঞান আইন সম্পর্কে বিশেষ জ্ঞান দ্বারা আইনের পর্যবেক্ষণ ও অনুসন্ধান চালানো যায়। ইহা কোনো কর্তৃপক্ষ সৃষ্টি করে না। আইন হলো সামাজিক জীব হিসেবে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত ও প্রয়োগকৃত বিধিমালা।২. আইন বিজ্ঞান আইন ও আইন বিজ্ঞানের মূলনীতি পর্যালোচনা করে এবং আইনে ব্যবহৃত শব্দগুলির ব্যাখ্যা প্রদান করে। পক্ষান্তরে আইন ন্যায়পর প্রতিষ্ঠা করে। জনগণের কল্যাণ সুনিশ্চিত করাই আইনের মূল লক্ষ্য।
৩. আইন বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্র সারা বিশ্ব, বিশ্বের আইন ব্যবস্থা সমূহের সাধারণ ধারণা এবং মৌলিক নীতি সমূহ আলোচনা করাই এর বিষয়বস্তু। কিন্তু আইনের প্রয়োগ দেশের অভ্যন্তরে (আন্তর্জাতিক আইন ব্যতীত)
৪. আইন বিজ্ঞান কোনো অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে না বরং এ সম্পর্কে ধারণা প্রদান করে। অপরদিকে আইন অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে।
৫. আইন বিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এই কারণে যে, ইহা বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান ও পর্যবেক্ষণ চালায়। কিন্তু আইন কে বিজ্ঞান বলা হয় না, ইহা নিজেই পর্যবেক্ষন ও গবেষণার বিষয়বস্তু।
৬. আইন বিজ্ঞানের ধারণাসমূহ প্রাচীনকাল থেকে আধুনিক কালের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ ও প্রভাব দ্বারা নিরূপিত। অথচ এই আইনে এরূপ পরিদৃষ্ট হয় না।
৭. আইন বিজ্ঞান আইনের কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করে। কিন্তু আইন এসব ক্ষেত্রে প্রবেশ করে না।
৮. আইন বিজ্ঞান একটি মূল শাস্ত্র, কিন্তু আইন হচ্ছে এই শাস্ত্র প্রয়োগের মূল বিষয়। ব্যাকরণ যেমন ভাষা শেখার শাস্ত্র, আইন বিজ্ঞান তেমনি আইন শেখার শাস্ত্র।
Post A Comment:
0 comments: