সঙ্গত কারণেই আমরা আইনজীবী বা Advocate কে- এ সম্পর্কে পূর্ণ ধারণা রাখি না। এমন কি আইনের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়! আইনজীবী বা Advocate সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে এ পোস্টি যথেষ্ট বলে আমার ধারণা। এজন্য সকলের জন্য এ পোস্টি খুবই গুরুত্বপূর্ণ।

অ্যাডভোকেট (Advocate):

বিভিন্ন আইনে অ্যাডভোকেট এর সংজ্ঞা লিপিবদ্ধ হয়েছে। নিম্নে বিভিন্ন আইনে উল্লেখিত সংজ্ঞাসমূহ উপস্থাপন করা হলোঃ

The Bangladesh legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 2(a) মোতাবেক অ্যাডভোকেট বলতে তাকে বুঝায়, যিনি অত্র আদেশের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন।

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ - এর ২(১৫); ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ - এর ৪(১)(ক) ধারা এবং সাংবিধানিক আইন মতে অ্যাডভোকেট বলতে এমন ব্যক্তিকে বুঝায়, যিনি অপরের পক্ষে আদালতে হাজির হবার ও যুক্তিতর্ক পেশ করার অধিকার রাখেন।


‘General Clauses Act 1897’’ - এর ৩ ধারার ২(ক) দফা মতে, অ্যাডভোকেট বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায়, যিনি The Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972 [President’s Order No. 46 of 1972] -এর অধীনে তালিকাভুক্ত হয়েছেন।
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: