অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১১
[পরীক্ষাঃ ২২ এপ্রিল, ২০১১]
সময়ঃ ৪ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
(প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন)
GROUP-A
১. ক) ‘রায়’ এবং ‘ডিক্রী’ এর মধ্যে পার্থক্য করুন।খ) ১০/০৩/২০১১ তারিখে A নালিশী সম্পত্তির স্বত্ব ঘোষণা ও খাস দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে B -এর বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা নং ১৫/২০১১ রুজু করেন। কিন্তু আদালত দেখেন যে, আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে, তার তায়দাদ কম দেখানো হয়েছে। ফলে আদালত ৩১/০৩/২০১১ তাারিখের মধ্যে তায়দাদ সংশোধন করার নির্দেশ দেন। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত ০৭/০৪/২০১১ তারিখের এক আদেশে আরজি খারিজ করেন। বাদীর জন্য কি কোন প্রতিকার আছে?
২. ক) ‘রেস জুডিকেটা’ সম্পর্কে আলোকপাত করুন।
খ) ধরুন একটি মামলার বাদি আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে নালিশী সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের যুক্তি প্রদর্শন করেন। আপনিও মনে করেন যে, ক্রোকের আদেশের জন্য আবেদন করা যায়। নালিশী সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করেন যে, ক্রোকের আদেশের জন্য আবেদন করা যায়। নালিশী সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন।
৩. ক) আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কি বোঝায়?
খ) করিম সিলেটের সিনিয়র জজ আদালতে নালিশী সম্পত্তির স্বত্ব ঘোষণা ও দখল সাব্যস্তকরণের জন্য তার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে রহিম তাকে নালিশী সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেন। যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।
GROUP-B
৪. ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে তার জমি হতে বেদখল করা হয়েছে এবং তিনি উক্ত জমি পুনরুদ্ধার করতে চান। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ ও ৯ ধারা অনুযায়ী উক্ত জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে আরজিতে অন্তর্ভূক্ত করবেন?খ) উপরোক্ত মোকদ্দমায় বিবাদী তার লিখিত জবাবে উল্লেখ করেন যে, বিরোধীয় জমিতে তার স্বত্ব রয়েছে; কারণ তিনি উক্ত জমি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে খণ্ডন করবেন?
৫. রশিদ ঢাকার গুলশানে ৭৬ নং দাগের জমিটির মালিক-দখলকার। বিগত জরিপে ঐ জমিটি ভুলবশতঃ রশিদের নামে রেকর্ড না হয়ে তার প্রতিবেশী জামালের নামে রেকর্ড হয়েছে। নানা কারণে রশিদের সাথে জামালের বৈরী সম্পর্ক। উপযুক্ত আদালতে দায়েরের জন্য রশিদের পক্ষে একটি আরজি প্রস্তুত করুন যাতে সংশ্লিষ্ট আইনের উল্লেখসহ মূল প্রার্থনাসমূহ সংযোজিত থাকে।
৬. রহমত আলী ৮০ বৎসর বয়সে পুত্র সরাফত, দুই কন্যা আমেনা ও রহিমা সিলেট শহরে একটিমাত্র সম্পত্তি অর্থাৎ একটি বাড়ী রেখে মারা যান। সরাফত একটি দানপত্র অনুযায়ী বাড়ীটির মালিকানা দাবী করেন। দুই বোন আপনাকে জানান যে, দলিলটি প্রতারণামূলক; তাদের পিতা যখন অজ্ঞান অবস্থায় ছিলেন, তখন তার আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। সরাফতের বোনদ্বয়কে পরামর্শ দিন। তাদের আইনগত কি প্রতিকার আছে? সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন।
GROUP-C
৭. ক) ১৮৬০ সনে দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযুক্ত আসামীর জন্য একটি জামিনের দরখাস্ত প্রস্তুত করুন। আপনার ইচ্ছেমত আদালত ও পক্ষগণের নাম ব্যবহার করুন। দরখাস্তে কজ টাইটেলে সংশ্লিষ্ট আইন উল্লেখ করুন।খ) বেইলবন্ডের জন্য আদালত অধিক পরিমাণে অর্থ, ধরা যাক, ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ধার্য্য করেছেন। বেইলবন্ডের অর্থ সংগত হারে কমানোর লক্ষ্যে যুক্তি প্রদর্শন করতঃ আপনি উক্ত অর্থ কমানোর জন্য একটি দরখাস্ত লিখুন।
৮. ‘তদন্ত’ বলতে আপনি কি বোঝেন? ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর বিধান অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করুন। পূর্বে চার্জশিট গৃহীত হওয়ার পর পুলিশ কি সম্পূরক চার্জশীট দাখিল করতে পারেন?
৯. ফৌজদারী কার্যবিধি অনুযায়ী দায়রা জজ ও হাইকোর্ট বিভাগে রিভিশনের ক্ষমতা আলোচনা করুন। রিভিশন আদালত কি খালাসের আদেশ রদপূর্বক শাস্তি প্রদান করতে পারেন?
GROUP-D
১০. ক) ‘অপরাধ সংঘটনে সহায়তা’ বলতে আপনি কি বোঝেন?খ) A, B এবং C একত্রে Z কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঐ ষড়যন্ত্র অনুযায়ী A বিষ সংগ্রহ করে C কে দেয়। A এবং B এর অনুপস্থিতিতে C ঐ বিষ Z কে খাইয়ে তার মৃত্যু ঘটায়। ঘটনার প্রেক্ষিতে Z এর মৃত্যুর জন্য A, B এবং C- এর দায়দায়িত্ব বিশ্লেষণ করুন।
১১. সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন।
১২. চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা কি? চুরি ও বলপূর্বক আদায় এবং দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন।
GROUP-E
১৩. ক) কোন মোকমদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে মোকদ্দমাটি খারাজি হয়ে যায়। মোকদ্দমাটি খারিজের প্রায় ৩ মাস পর বাদী আপনার কাছে আসে ঐ একতরফা খারিজের আদেশ রদ ও রহিতক্রমে তাহা পুনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলেন। তামাদি মওকুফের জন্য আদালকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন?১৪. ‘আইনগত অক্ষমতা’ কি? তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন।
১৫. ক) সাক্ষ্য আইন, ১৮৭২ সনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে estoppel এবং waiver সম্পর্কিত মতবাদসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করুন।
খ) আকরাম সাহেব অবিভক্ত পৈত্রিক বসত বাড়ির একজন অন্যতম মালিক। ঐ বাড়ীতে তার অংশটুকু তিনি তার ভাই বোনদের ব্যবহার করতে দিয়ে ১৬ বৎসর যাবৎ বিদেশে অবস্থান করছেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবী করতে বারিত হবেন? আপনার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করুন।
GROUP-F
১৬. একজন এডভোকেট একটি কোম্পানীর রিটেইলার হিসাবে কাজ করার সময় ইহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। রিটেইলারশীপ শেষ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে তিনি (এডভোকেট) একটি মামলা পরিচালনা করে। ইহা কি পেশাগত অসদাচরণ বলে গণ্য হবে The Canons of Professional Conduct and Etiquette -এর সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক আপনার যুক্তি প্রদর্শন করুন।১৭. জনাব X বিচারক হাকিম আদালতে জমজমাটভাবে ফৌজদারী মামলা করেন। তিনি দুইজন ক্লার্ক নিয়োগ করেছেন। তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে এবং অপরজনকে বাসস্টান্ডে মক্কেল সংগ্রহের জন্য পাঠিয়েছেন। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য দুইজন ক্লার্কের সহিত তার ফিও ভাগাভাগি করেন। তিনি The Canons of Professional Conduct and Etiquette অনুযায়ী কি অপরাধ করেছেন? বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করতঃ একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন। যদি জনাব X দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে কি শাস্তি প্রদান করা যেতে পারে?
১৮. একজন এডভোকেট কোর্টের বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন এবং অপরপক্ষের অনুপস্থিতিতে একটি মামলা মুলতবীর আদেশপ্রাপ্ত হন। তিনি এ ধরনের কাজ প্রায়ই করেন। আপনি কি মনে করেন যে, তার এ কাজ The Canons of Professional Conduct and Etiquette এর লঙ্ঘণ? এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে মনস্থ করেন। সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যথাযথভাবে একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন।
Post A Comment:
0 comments: