অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৪
[পরীক্ষাঃ ৮ মার্চ, ২০১৪]
সময়ঃ ৪ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
(প্রতিটি গ্রুপ থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন)
GROUP-A
১. সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ ‘রেস সাবজুডিস’ এবং ‘রেস জুডিকাটা’ এর মধ্যে পার্থক্য নিরূপন করুন।২. সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উদাহরণসহ রেসটিটিউশন ব্যাখ্যা করুন।
GROUP-B
৩. কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে এবং কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা নাও যেতে পারে? বিশদভাবে আলোচনা করুন।৪. (ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে তার জমি থেকে বেদখল করা হয়েছে এবং তিনি উক্ত জমি পুনরুদ্ধার করতে চান। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারা অনুযায়ী উক্ত জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। আপনি তার কাছে কি কি বিষয় জেনে আরজিতে অন্তর্ভূক্ত করবেন?
(খ) উপরোক্ত মোকদ্দমায় বিবাদী তার লিখিত জবাবে উল্লেক করেন যে, বিরোধীয় জমিতে তার স্বত্ব রয়েছে কারণ তিনি উক্ত জমি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে খণ্ডন করবেন?
GROUP-C
৫. ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়রা জজ ও হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা আলোচনা করুন। রিভিশন আদালত কি খালাসের আদেশ রদপূর্বক শাস্তি প্রদান করতে পারেন?৬. পুলিশ ডায়রি কি? একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয়সমূহ পুলিশ ডায়রিতে অন্তর্ভূক্ত করেন? তদন্তকারী কর্মকর্তার নিকট হতে পুলিশ ডায়রি তলবের বিষয়ে একজন আসামী কি আদালতে কোনো আবেদন করতে পারেন? যদি না পারেন, কেন?
GROUP-D
৭. সংশ্লিষ্ট বিষয় উল্লেখপূর্বক উদাহরণসহ সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন।৮. উদাহরণসহ যেকোনো চার (৪) টি ব্যাখ্যা করুন;
(ক) মারাত্মক জখম;
(খ) অপরাধ সংঘটনে সহযোগিতা
(গ) বেআইনী জনতা
(ঘ) জালিয়াতি
(ঙ) অনিষ্ট
GROUP-E
৯. আইনগত অক্ষমতা কি? তামাদির ওপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন।১০. (ক) ১৮৭২ সনের স্বাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক স্বীকার, স্বীকারোক্তি ও মৃত্যুকালীন ঘোষণার ব্যাখ্যা বিশ্লেষণ করুন। (খ) জনাব শওকত অবিভক্ত পৈত্রিক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ঐ বাড়ীতে তার অংশ তিনি তার Siblings কে ভোগ করতে দিয়ে ১০ বছর যাবত জাপানে অবস্থান করছেন। বাড়ী ফিরে তিনি তার অংশ দাবী করা থেকে কি বারিত হবেন? আপনার উত্তরের পোষকতায় যুক্তি প্রদর্শন করুন।
GROUP-F
১১. বাংলাদেশ বার কাউন্সিল কি? একটি নিংন্ত্রক সংস্থা হিসেবে ইহার প্রধান বৈশিষ্টসমূহ কি কি? আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ইহা কতটুকু সফলকাম হয়েছে?১২. একজন এ্যাডভোকেট আদালতের বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন এবং অপরপক্ষের অনুপস্থিতিতে একটি মামলার মূলতবীর আদেশ প্রাপ্ত হন। তিনি এ ধরনের কাজ প্রায়ই করেন। আপনি কি মনে করেন যে, তার এ কাজ The Canons of Professional Conduct and Etiquette- এর লঙ্ঘন? এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে মনস্থ করেন। সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যথাযথভাবে একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন।
Post A Comment:
0 comments: