তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ১৫, ২০২০)
➲ সরাসরি পত্রিকায় পড়তেঃ
র্যাব-৬, খুলনার একটি অভিযানিক দল গতকাল রোববার সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন মধ্যডাঙ্গা ঈদগাহ মাঠের পশ্চিমপাশ থেকে ১৬৫পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মো: মারুফ শেখ(৩০) ও মো: জীবন হোসেন(২২)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কেএমপির দৌলতপুর থানাধীন মধ্যডাঙ্গা ঈদগাহ্ মাঠের পশ্চিম পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মধ্যডাঙ্গার মো: আজাহার শেখের ছেলে মোঃ মারুফ শেখ(৩০) এবং শেখ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ জীবন হোসেন(২২ কে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়।
![]() |
| তথ্য সূত্রঃ ৪র্থ পাতা (দৈনিক পূর্বাঞ্চল : জুন ১৫, ২০২০) |


Post A Comment:
0 comments: