তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ১৭, ২০২০)
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন আবু নাসের স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনের পাঁকা রাস্তার উপর হতে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো: জাহিদ হাসান ওরফে পলাশ(৩৫) এবং সাদেকুর রহমান ওরফে রিমন(৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সরাসরি পত্রিকায় পড়তেঃ

Post A Comment:
0 comments: