তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ১৮, ২০২০)

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট শিকদার মার্কেটের বিপরীতে মিজান মার্কেটের অরণ্য বডি ঘরের উত্তর পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর হতে মোঃ ইউসুফ শেখ (৩৯) নামের এক ব্যক্তিকে ৯০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত ব্যক্তির পিতার নাম খালেক শেখ ওরফে খলিল শেখ। তিনি জিরো পয়েন্ট সংলগ্ন শিকদার মার্কেটের বিপরীতে জনৈক মিজানের বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে হরিণটানা থানায় দু’টি মাদকের এবং একটি অন্য ধারায় মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছেন। তার বিরুদ্ধে খুলনা হরিনটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: