কুয়াকাটা বেড়াতে গিয়ে খুন হলেন খুলনার সোহাগ

তথ্যসূত্রঃ   দৈনিক পূর্বাঞ্চল (সেপ্টেম্বর ২২, ২০২০)

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া (পটুয়াখালী): খুলনা থেকে সমুদ্র সৈকত কুয়াকাটা বেড়াতে গিয়ে খুন হয়েছেন সোহাগ(৪০) নামের এক ব্যক্তি। তিনি খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকার আওয়ামীলীগ নেতা রানা পারভেজ সোহেলের ছোট ভাই। পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুয়াকাটা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, কুয়াকাটার সাউথ বাংলা হোটেলের একটি কক্ষ থেকে গতকাল সন্ধ্যায় সোহাগের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তার সাথে আসা অন্যরা প্রাইভেটকারযোগে ঠান্ডা মাথায় চলে যায় বলে হোটেলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে। কয়েকদিন আগে তারা কয়েকজন বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে যান বলেও ওসি জানান। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজের আলোকে আসামী ধরার চেষ্টা চলছে। তবে সোহাগের সাথে টুকু নামের একজন সহযোগী ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে বলে ওসি উল্লেখ করেছেন। টুকু খুলনার একটি হোটেলের মালিক।

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: