ফৌজদারি কার্যবিধিতে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারার অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ পোস্টটি পড়ার মাধ্যমে আমরা জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ কি তা জানতে পারবো। এছাড়া দন্ডবিধি আইনের জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারারসমূহ উপস্থাপন করা হবে।
জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারার অপরাধ
০১. জামিনযোগ্য অপরাধ (Bailable Offence):
ফৌজধারী কার্যবিধি ৪(খ) ধারায় জামিনযোগ্য অপরাধ বা 'Bailable Offence' সম্পর্কে বলা হয়েছে। যে সকল অপরাধ ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে যা বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা জামিন যোগ্য করা হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলা হয় ।
[ আমলঅযোগ্য অপরাধঃ
যে অপরাধ সংগঠিত হলে পুলিশ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে না ও ১৫৪ ধারায় এজাহার রুজুর মাধ্যমে মামলা করতে পারে না এবং ১৫৬ ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত পরিচালনা করতে পারে না সেই সকল অপরাধ সমূহকে আমলঅযোগ্য অপরাধ বলে। আমলঅযোগ্য অপরাধকে সাধারণত জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।]
০২. জামিন অযোগ্য অপরাধ (Non-boilable Offence):
জামিন অযোগ্য অপরাধ অর্থ জামিনযোগ্য অপরাধ ব্যতিত অন্য যে কোন অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলা হয়।ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফসীলে পঞ্চম কলামে কোন কোন অপরাধগুলো জামিনযোগ্য ও কোন কোনগুলো অ-জামিনযোগ্য তা দেখানো হয়েছে৷ জামিনযোগ্য অপরাধকে সাধারণত জামিন অযোগ্য অপরাধের চেয়ে কম গুরুতর হিসেবে বিবেচনা করা হয় ৷
[ আমলযোগ্য অপরাধঃ
যে অপরাধ সমুহ সংগঠিত হলে পরে পুলিশ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে ও ১৫৪ ধারায় এজাহার রুজুর মাধ্যমে মামলা করতে পারে এবং ১৫৬ ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত পরিচালনা করতে পারে সেই সকল অপরাধ সমূহকে আমলযোগ্য অপরাধ বলে। ফৌজদারি কার্যবিধির ২য় তফসিলের ৩য় কলামে আমলযোগ্য অপরাধের তালিকা প্রদত্ত হয়েছে। আমলযোগ্য অপরাধকে সাধারণত জামিনঅযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।]

Post A Comment:
0 comments: