বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্যবৃন্দ, বিভিন্ন কমিটি সম্পর্কিত আলোচনা করা হয়েছে।

The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যবৃন্দ

০১. বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ১৫ (= ১+৭+৭) জন।

[ অনুচ্ছেদ- ৫ ]

  • পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলঃ ১ জন
  • সমগ্র বাংলাদেশের এ্যাডভোকেট মধ্য থেকে নির্বাচিতঃ  ৭জন এবং
  • আঞ্চলিক বার এসোসিয়েশন থেকে নির্বাচিত অ্যাডভোকেটঃ  ৭ জন।

বিঃ দ্রঃ

  • সমগ্র বাংলাদেশের বার এসোসিয়েশন কে সরকার ৭টি গ্রুপে ভাগ করে ৭জন আঞ্চলিক সদস্য নির্বাচন করে।
  • নির্বাচিত সদস্য ১৪ জন
  • নির্বাচিত সদস্যদের মেয়াদ ৩ বছর ( বছর শুরুঃ পহেলা জুলাই)।
  • কোন এ্যাডভোকেট দুই (০২) বার এর অধিক বার বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে পারেন না। [অনুচ্ছেদ ৫(ক)]


০২. বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান (১+১=২ জন)।

[অনুচ্ছেদ- ৬]

  • বার কাউন্সিলে একজন চেয়ারম্যান ও একজন ভাইস-চেয়ারম্যান থাকবেন। [অনুচ্ছেদ ৬(১)]
  • চেয়ারম্যান হবেন পদাধিকার বলে অ্যার্টনি জেনারেল। [অনুচ্ছেদ ৬(২)]
  • ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবেন  অন্যান্য নির্বাচিত সদস্যরা তাদের নিজেদের মধ্য থেকে। [অনুচ্ছেদ ৬(৩)]


০৩. বার কাউন্সিলের সচিব (Secretary)

[অনুচ্ছেদ- ৬(ক) : ২০১২ সালের ৪৪নং আইন বলে প্রতিস্থাপিত]

  • সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিয়োগ দিবেন।
  • যিনি হবেন বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা এবং পদাধিকার বলে বার কাউন্সিল ট্রাইব্যুনালেরও সচিব



বাংলাদেশ বার কাউন্সিলের কমিটিসমূহ

বার কাউন্সিলে চার (স্থায়ী ৩টি + নিবন্ধন কমিটি ১টি = ৪) ধরণের কমিটি আছে।

ক) স্থায়ী কমিটি ৩ টি। [অনুচ্ছেদ- ১১]

  1. পাঁচ (০৫) সদস্যের নির্বাহী কমিটি।  (বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক মনোনিত ব্যক্তি।)
  2. পাঁচ (০৫) সদস্যের আর্থিক কমিটি।  (... .. . ঐ . .. ...)
  3. নয় (০৯) সদস্যের আইন শিক্ষা কমিটি।  (বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে ৫ জন + অবশিষ্ট ৪ জনের মধ্যে ২জন হবেন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।)

খ) নিবন্ধন কমিটি ১ টি। অনুচ্ছেদ- ১১ (খ) : ২০১২ সালের ১নং আইন দ্বারা প্রতিস্থাপিত]

  1. পাঁচ (০৫) সদস্যের নিবন্ধন কমিটি।

  • সভাপতি (Chairman): প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপীল বিভাগের বিচারক। 
  • অবশিষ্ট ৪জন সদস্যঃ প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের দুই (০২) জন বিচারক + বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল + বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে এক (০১) জন।

অন্যান্য কমিটিঃ বার কাউন্সিলের কার্যাবলী সম্পাদনে নিম্নোক্ত ৬টি উপ কমিটি গঠন করতে পারে। । [বিধি ৭৫(ক)]

  1. Law Reform Committee
  2. Human Rights & Legal Aid Committee
  3. House Committee
  4. Relief Committee
  5. Roll and Publication Committee
  6. Complaint and Vigilance Committee

বিঃ দ্রঃ উপরিউক্ত প্রত্যেকটি কমিটির সদস্য, বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত অনধিক পাঁচ (০৫) জন।


বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল

বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। [ অনুচ্ছেদ- ৩৩]

  • মোট তিন (০৩) জন সদস্য নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয়।
  • বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক মনোনীত দুই (০২) জন + অ্যাডভোকেটদের মধ্যে থেকে এক (০১) জন সদস্য।
  • চেয়ারম্যানঃ তিন (০৩) জনের মধ্যে প্রবীণ ব্যক্তি।


তিন (০৩) সদস্য বিশিষ্ট ইলেকশন ট্রাইব্যুনাল। [ বিধি ২২]

  • চেয়ারম্যানঃ বার কাউন্সিলের চেয়ারম্যান (অ্যাটর্নি জেনারেল)।
  • বার কাউন্সিল কর্তৃক মনোনীত দুই (০২) জন সদস্য।

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: