The Civil Courts Act, 1887 (Act No. XII of 1887)
Civil Courts Act, 1887 (Amendment) 2021
(ধারা ১৯ ও ধারা ২১ এর সংশোধন)
(Amendment) 2021 দ্বারা (Amendment) 2016 রহিত করা হয়েছে।
০১. দেওয়ানী আদালতের আর্থিক এখতিয়ারঃ
- দেওয়ানী আদালতসমূহের আর্থিক এখতিয়ার Civil Courts Act, 1887 এর ১৮, ১৯ এবং ২১ ধারায় বর্ণনা করা হয়েছে।
- সর্বনিম্ন আদালত নির্ধারণ করা হবে আদালতের আর্থিক এখতিয়ারের মাধ্যমে।
- এই আর্থিক এখতিয়ার আদালতের আদি এখতিয়ার এবং আপীল এখতিয়ার নির্ধারণের জন্য।
ধারা ১৯ সংশোধিত Civil Courts Act, 1887 (Amendment) 2021
| আদালতের নাম | আর্থিক এখতিয়ার |
|---|---|
| যুগ্ম জেলা জজ | সীমাহীন |
| সিনিয়র সহকারী জজ | ২৫ লক্ষ টাকা পর্যন্ত |
| সহকারী জজ | ১৫ লক্ষ টাকা পর্যন্ত |
০২. দেওয়ানী আদালতের আপীল এখতিয়ারঃ
ধারা ২১ সংশোধিত Civil Courts Act, 1887 (Amendment) 2021
দেওয়ানী মোকদ্দমার আপীল আমলে নেওয়ার ও নিষ্পত্তি করার ২ ধরনের আদালতের এখতিয়ার রয়েছে।
ক) জেলা জজ ;
খ) হাইকোর্ট বিভাগ।
| যে মূল্যমানের আপীল শুনানী করতে পারে | আপীল এখতিয়ার সম্পন্ন আদালত |
|---|---|
| ৫ কোটি টাকার উপরের যে কোন মূল্যমানের | হাইকোর্ট বিভাগে |
| ৫ কোটি টাকা পর্যন্ত আপীল শুনতে পারবে | জেলা জজ |
দেওয়ানী আদালতের আর্থিক এখতিয়ার (Amendment) 2021
প্রজ্ঞাপন প্রকাশঃ মঙ্গলবার, জানুয়ারি ১৯, ২০২১



Post A Comment:
0 comments: