সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
নিষেধাজ্ঞা (Injunction):
নিষেধাজ্ঞা হলো বিচারিক সিদ্ধান্ত যার মাধ্যমে মোকদ্দমার কোনপক্ষকে সুনির্দিষ্ট কাজ করতে বা করা
হতে আদালত বিরত থাকতে আদেশ দেয়।
নিষেধাজ্ঞা (Injunction) সংশ্লিষ্ট ধারাসমূহঃ
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ৫২ হতে ধারা ৫৭ পর্যন্ত নিষেধাজ্ঞা বা Injunction সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিম্নে ধারা (৫২-৫৭) এর আলোচ্য বিষয়াবলি উপস্থাপন করা হলোঃ
- ধারা ৫২: নিরোধক প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়।
- ধারা ৫৩: অস্থায়ী নিষেজ্ঞা।
- ধারা ৫৪: চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা হয়।
- ধারা ৫৫: বাধ্যতামূলক নিষেধাজ্ঞা।
- ধারা ৫৬: ইনজাংশন যখন প্রত্যাখ্যান করা হয়।
- ধারা ৫৭: নেতিবাচক চুক্তি পালন করবার জন্য নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা (Injunction) এর প্রকারভেদঃ
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এ তিন (০৩) প্রকারের নিষেধাজ্ঞার বিধান আছে। যথাঃ
- অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction) [ধারা ৫৩]
- স্থায়ী/ চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Perpetual Injunction) [ধারা ৫৩]
- আদেশ মূলক/ বাধ্যতামূলক নিষেধাজ্ঞা (Mandatory Injunction) [ধারা ৫৫]
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৫২ ধারায় দুই (০২) প্রকারের নিষেধাজ্ঞার বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। যথাঃ
- স্থায়ী নিষেধাজ্ঞা
- অস্থায়ী নিষেধাজ্ঞা
(১) স্থায়ী/ চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Perpetual Injunction):
শুধুমাত্র মামলার শুনানীর পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে কোন পক্ষকে কোন কাজ করা হতে স্থায়ীভাবে বিরত থাকতে যে আদেশ দেয়া হয়, সেই আদেশকে স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Perpetual Injunction) বলা হয়।
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা (৫৪-৫৬) অনুসারে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়।
(২) অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction):
অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মাধ্যমে মামলার কোন পক্ষকে অস্থায়ীভাবে কোন কাজ করা হতে বিরত থাকতে নির্দেশ দেয়া হয় । এমন আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলার যেকোন অবস্থাতেই তা মঞ্জুর করা যায় এবং দেওয়ানী কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ৫৩ এবং দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৩৯নং আদেশ অনুসারে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়।
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৫৫ ধারাতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার বিধান সম্পর্কে বলা হয়েছে।
আদেশ মূলক/ বাধ্যতামূলক নিষেধাজ্ঞা (Mandatory Injunction):
যে নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত কোন পক্ষকে কোন কাজ করতে বাধ্য করেন তাকে আদেশ মূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা (Mandatory Injunction) বলে। এটি আদালতের একটি আদেশ। এই আদেশের মাধ্যমে আদালত বিবাদীকে কোন অবস্থার পরিসমাপ্তি না ঘটাতে কোন প্রত্যক্ষ কাজ করতে নির্দেশ প্রদান করেন।
Post A Comment:
0 comments: