বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়
বার কাউন্সিল ভবন, শাহবাগ, ঢাকা।
ফোনঃ ০২২২৩৩৮৯৮০৭, ০২২২৩৩৮৯৮০৯
www.barcouncil.gov.bd
অনলাইনে পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম পূরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বাংলাদেশ বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজড করার নিমিত্তে বাংলাদেশ বার কাউন্সিল সভার সিদ্ধান্তের আলোকে 'নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন' টেলিটকের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হইবে। আগামী ০৭-০৭-২০২২ইং তারিখের পর হইতে আর কোন অবস্থাতেই পূর্বের ন্যায় ম্যানুয়াল পদ্ধতিতে 'নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম' বার কাউন্সিলে জমা প্রদান করা যাইবে না।
নিম্ন আদালতের 'পিউপিলেজ রেজিস্ট্রেশন' অনলাইনে পূরণের পূর্ণাঙ্গ নির্দেশনা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) শীঘ্রই প্রকাশ করা হইবে।

Post A Comment:
0 comments: