অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২২ এর সাজেশন্স
তামাদি আইন, ১৯০৮
০১. তামাদি আইন পাসের উদ্দেশ্য কি? ‘আইনগত অক্ষমতা’ কি? তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন।
০২. কোন ধরনের মোকদ্দমায় তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে? আদালত কি ঐ আইনের ৫ ধারা মোতাবেক দায়েরকৃত কোন দরখাস্ত মঞ্জুর করতে বাধ্য?
০৩. ক) “মোকদ্দমাটি তামাদিতে বারিত” বলতে আপনি কি বোঝেন?
খ) যে ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে তামাদি মওকুফের বিধানটি বিশ্লেষণ করুন।
অথবা, কোন কোন ক্ষেত্রে এবং কি কি ধরনের আদালত মামলা রুজু করিতে বিলম্ব প্রার্থনা করিতে পারেন তাহা আলোচনা করুন।
গ) আবেদনকারীর মারাত্মক গাফলতির জন্য বহুদিনের তামাদি আদালত মানবিক কারণের আরবণে মওকুফ করতে পারেন কি?
অথবা, যদি দরখাস্তকারী মামলার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে আদালতের নিকট প্রতীয়মান হয় তবে কি আদালতে তামাদি মওকুফ করতে পারে?
ঘ) কোন কোন প্রকার মামলায় তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য? বিশেষ আইনের আওতায় দায়েরকৃত কোন মামলার ক্ষেত্রে, যেখানে বিশেষ তামাদির বিধান রয়েছে, তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য কি? যদি না হয়, কেন?
০৪. ক) তামাদি মার্জনা বলতে কি বুঝেন? কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনার দরখাস্ত করা যায়?
খ) কোন কোন মার্জনার প্রকার মোকদ্দমার তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যায়?
গ) বিশেষ আইনের আওতাভুক্ত মোকদ্দমার ক্ষেত্রে, যেখানে তামাদির জন্য বিশেষ বিধান রয়েছে, সেখানে কি তামাদি মার্জনার জন্য প্রার্থনা করা যায়?
ঘ) তামাদির মার্জনা সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থিকে যে সব শর্ত পূরণ করতে হবে তা ব্যাখ্যা করুন।
ঙ) মোকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্র“টি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারেন?
০৫. ক) কোন ধরনের মোকদ্দমায় তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারা মতে তামাদি সীমা বৃদ্ধির জন্য আবেদন করা যায়?
খ) একজন মক্কেল আপনার নিকট এসে এক রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে চায় এবং বলে যে, গুরুতর অসুন্থতার কারণে সে ইতিপূর্বে আসতে পারেনি। আপনি দেখেন যে, রিভিউ আবেদন করার সময়সীমা ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে এবং তার আবেদন তামাদি হয়েছে। আপনি কি তামাদি আইনের ৫ ধারার আশ্রয়ে তামাদি সীমা বৃদ্ধির আবেদন করতে পারেন?
গ) একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানীর জন্য ১.৯.২০০৩ তারিখ ধার্য্য ছিল। ঐদিন শুনানীর জন্য ডাকা হলে পক্ষদ্বয়কে অনুপস্থিত পাওয়া যায় এবং আদালত দেওয়ানি কার্যবিধি আইন, ১৯০৮ এর অর্ডার-৯, রুল-৩ মতে মোকদ্দমা ডিসমিস করে। বাদী ডিসমিস আদেশ রদ করার জন্য উক্ত আইনের অর্ডার-৯, রুল-৪ মতে দরখাস্ত করার নিমিত্তে আপনার নিকট আসে। আপনি দেখেন যে, উক্ত দরখাস্ত দায়ের করার সময়সীমা ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। আপনি কি তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারা মতে তামাদি সময়সীমা বৃদ্ধির আবদেন করতে পারেন?
০৬. কোন মোকমদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে মোকদ্দমাটি খারাজি হয়ে যায়। মোকদ্দমাটি খারিজের প্রায় ৩ মাস পর বাদী আপনার কাছে আসে ঐ একতরফা খারিজের আদেশ রদ ও রহিতক্রমে তাহা পুনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলেন। তামাদি মওকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন?

Post A Comment:
0 comments: