রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। অদ্য ৭ নভেম্বর ২০২২ রোজ সোমবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশন এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসকল নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় হতে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।


রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন









এক নজরে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিস্তারিতঃ

  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখঃ ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • মনোনয়নপত্র বাছাইয়ের তারিখঃ ০১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখঃ ০৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • ভোটগ্রহণের তারিখঃ ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

রিটার্নিং অফিসারঃ

মোঃ আবদুল বাতেন
মহাপরিচালক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা।

সহকারী রিটার্নিং অফিসারঃ

১) লুৎফুল কবির সরকার
 জেলা নির্বাচন অফিসার, লালমনিরহাট
 
 ২) মোঃ জাহাঙ্গীর আলম রাকিব
 জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম
 
 ৩) মোঃ মঞ্জুরুল হাসান
 জেলা নির্বাচন অফিসার, ঠাকুরগাঁও
 
 ৪) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
 জেলা নির্বাচন কর্মকর্তা, নীলফামারী
 
 ৫) মোঃ রেজাউল করিম
 উপজেলা নির্বাচন অফিসার, রংপুর সদর, রংপুর
 
 ৬) মোঃ শোয়েব সিদ্দিকী
 উপজেলা নির্বাচন অফিসার, পীরগাছা, রংপুর
 
 ৭) মোঃ রেজাউল ইসলাম
উপজেলা নির্বাচন অফিসার, পীরগঞ্জ, রংপুর

৮) মোঃ সাদ্দাম হোসেন
উপজেলা নির্বাচন অফিসার, তারাগঞ্জ, রংপুর

৯) মোঃ আজিজার রহমান বসুনীয়া
উপজেলা নির্বাচন অফিসার, বদরগঞ্জ, রংপুর

১০) রোকনুজ্জামান সরকার
উপজেলা নির্বাচন অফিসার, মিঠাপুকুর, রংপুর

১১) মোঃ আবু সাঈম
উপজেলা নির্বাচন অফিসার, পাটগ্রাম, লালমনিরহাট

আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাঃ

বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।


রংপুর সিটি কর্পোরেশন


প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে -
  • মোট ভোটকেন্দ্রের সংখ্যাঃ ১৯৩টি
  • সাধারণ ওয়ার্ডঃ ৩৩টি
  • সংরক্ষিত ওয়ার্ডঃ ১১টি
  • ভোটার সংখ্যাঃ ৩ লক্ষ ৯৩ হাজার ৯৯৪ জন

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: