দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code,1860)
(১৮৬০ সালের ৪৫নং আইন)
তথ্যকণিকা
➲ ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠনঃ ১৮৩৪ সালে।
➲ প্রথম আইন কমিশনের ---
- চেয়ারম্যানঃ থমাস ব্যাবিংটন ম্যাকুলে (Loard Macaulay)
- কমিশনারঃ G.W. Anderson , F. Millet এবং J.M. Macleod
➲ আইন কমিশন কর্তৃক দণ্ডবিধি প্রণয়নের খসড়া জমাঃ ১৮৩৭ সালে।
➲ প্রথম পাশঃ ৬ অক্টোবর, ১৮৬০
➲ কার্যকরঃ ১ জানুয়ারী, ১৮৬২
➲ সর্বশেষ সংশোধনঃ ২০০৪ সালে। [ ধারা ৮২ এবং ধারা ৮৩ ]
⇛ আইনের ধরণঃ মূল আইন/ তত্ত্বগত আইন (Substantive Law)
⇛ আইন নং: ১৮৬০ সালের ৪৫নং আইন।
⇛ দণ্ডবিধিতে ধারাঃ ৫১১ টি। [ মূল দণ্ডবিধিতে ধারা ছিলঃ ৪৮৮টি। ]
⇛ অধ্যায়ঃ ২৩টি।
➽ ফৌজদারী অপরাধের অভিযুক্ত করার প্রাথমিক শর্তসমূহঃ
- অপরাধী মন (ল্যাটিনঃ Mens Rea, ইংরেজিঃ Guilty Mind) এবং
- দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য (Actus Reus)
বিঃ দ্রঃ Actus Reus এবং Mens Rea ল্যাটিন ম্যাক্সিম Actus non facit reum nisi mens sit rea নীতির উপর প্রতিষ্ঠিত।
![]() |
| দণ্ডবিধি, ১৮৬০ এর তথ্যকণিকা |
⇒ দণ্ডবিধির কার্যকর সীমানাঃ সমগ্র বাংলাদেশ [ ধারা ১ ]
⇒ দণ্ডবিধি যাদের ক্ষেত্রে প্রযোজ্যঃ
- বাংলাদেশে ভিতরে অবস্থানরত বাংলাদেশী নাগরিক [ ধারা ২ ]
- বাংলাদেশের বহির্ভাগে অবস্থানরত বাংলাদেশী নাগরিক [ ধারা ৩ ]
- বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত যে কোন ব্যক্তি [ ধারা ৪ ]
⏭ শাস্তির প্রকারভেদঃ ধারা ৫৩
দণ্ডসমূহঃ পাঁচ (০৫) প্রকার। যথাঃ
১. মৃত্যুদণ্ড (Death sentence) : [ সর্বোচ্চ শাস্তি/ দণ্ড; ধারা ৩০৩ ]
২. যাবজ্জীবন কারাবাস (Imprisonment for Life) : [ সর্বোচ্চ কারাবাস- ২০ বছর ]
৩. কারাবাস (Imprisonment), যা হতে পারেঃ
ক) সশ্রম (Rigorous) বা, খ) বিনাশ্রম (Simple) : [ ধারা ৫৩ ]
৪. সম্পত্তি বাজেয়াপ্ত (Forfeiture of Property) : [ধারাঃ ১২৬, ১২৭, এবং ১৬৯]
৫. অর্থদণ্ড বা জরিমানা (Fine) : [ সর্বনিম্ন অর্থদণ্ড ১০ টাকা। (ধারা ৫১০) ]
বিঃ দ্রঃ
- যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কারাবাস সর্বদাই সশ্রম (Rigorous) হবে। (যাবজ্জীবন কারাদণ্ডের পূর্বনামঃ দীপান্তর; ধারা ৫৩ক ]
- অন্যান্য ক্ষেত্রে কারাবাস সশ্রম বা বিনাশ্রম হতে পারে।
- দণ্ডবিধির অধীনে বেত্রাঘাত (Whipping) এবং যাবজ্জীবন দীপান্তর (Transportation for Life) অননুমোদিত সাজা।
- শাস্তিঃ ৫ (পাঁচ) প্রকার [ ধারা ৫৩ ]
- সর্বোচ্চ শাস্তিঃ মৃত্যুদণ্ড [ধারা ৩০৩ ] ( ১০টি ধারায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। )
- সর্বনিম্ন কারাবাসঃ ২৪ ঘন্টা পর্যন্ত [ ধারা ৫১০ ]
- সর্বোচ্চ কারাবাসঃ ২০ বছর
- সর্বনিম্ন জরিমানাঃ ১০ টাকা [ ধারা ৫১০ ]
- মৃত্যুদণ্ডের বিধান বর্ণিতঃ ১০ টি ধারায়
- যাবজ্জীবন কারাবাসের বিধান বর্ণিতঃ ৫৫টি ধারায়
- বিনাশ্রম কারাবাসের বিধান বর্ণিতঃ ১৯টি ধারায়
- সম্পত্তি বাজেয়াপ্ত (Forfeiture of Property) : ৩টি ধারায় [ধারাঃ ১২৬, ১২৭, এবং ১৬৯]
- অর্থদণ্ডের বিধান বর্ণিতঃ ১১টি ধারায়
- দণ্ডবিধির সর্বশেষ (শাস্তির) ধারাঃ ৫১১
➲ অপরাধ সম্পর্কিত আলোচনাঃ
- অপরাধ প্রধানতঃ তিন (০৩) প্রকার।
- অপরাধের উপাদানঃ ৪ (চার) টি।
- দণ্ডবিধিতে ধর্মীয় ও নেতিক অপরাধের জন্য শাস্তির বিধান নেই।
- আমলে দিক বিবেচনায় অপরাধ দুই (০২) প্রকার। যথাঃ ক) আমোযোগ্য ও খ) আমল অযোগ্য
- জামিনের দিক বিবেচনায় অপরাধ দুই (০২) প্রকার। যথাঃ ক) জামিনযোগ্য ও জামিন অযোগ্য
- আপোষের দিক বিবেচনায় অপরাধ তিন (০৩) প্রকার। যথাঃ ক) আপোষযোগ্য, আপোষ অযোগ্য এবং গ) আদালতের অনুমতিক্রমে আপোষযোগ্য।
➲ যাবজ্জীবন কারাবাসসহ অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদঃ
যাবজ্জীবন কারাবাসকে ৩০ বছর ধরতে হবে। এবং ৩০ বছরের ১/৪ অংশই হবে নির্ণেয় সর্বোচ্চ শাস্তি।
[ সমন্বয়ঃ (ধারা ৫৭ + ধারা ৬৫) প্রযোজ্য ]
অর্থ্যাৎ ৩০ × ১/৪ = ৭.৫ বছর।
সুতরাং যাবজ্জীবন কারাবাসসহ অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের সর্বোচ্চ মেয়াদ হবেঃ ৭ বছর ৬ মাস।
ধারা ৬৫ (কারাবাসসহ অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ):
উক্ত অপরাধের নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের ১/৪ অংশের বেশি হবে না।
➲ ধারা ৬৭ (শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ):
শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে নিম্নবর্ণিতহারে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। যথাঃ
➲ ধারা ৬৭ (শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ):
শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে নিম্নবর্ণিতহারে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। যথাঃ
- অনধিক ৫০ টাকাঃ ২ মাস।
- অনধিক ১০০ টাকাঃ ৪ মাস।
- ১০০ টাকার অধিকঃ ৬ মাস।
➲ ধারা ৭৩ (নির্জন কারাবাস):
প্রযোজ্য ক্ষেত্রঃ সশ্রম কারাদণ্ডে আদালত এ আদেশ দিতে পারেন। (সর্বোচ্চ ৩ মাস)![]() |
| নির্জন কারাবাস |
➲ ধারা ৭৪ (নির্জন কারাবাসের সীমা):
- নির্জন কারাবাস এককালীন ১৪ দিনের বেশি হবে না।
- আরোপিত কারাবাসের মেয়াদ ৩ মাসের বেশি হলে নির্জন কারাবাস কোন মাসে ৭ দিনের বেশি হবে না।
- নির্জন কারাবাসে পূর্বে ও পরে বিরাম থাকবে অথ্যাৎ বিরতিহীন হবে না।
⇒ দণ্ডবিধিতে ১২ ধরণের সরকারী কর্মচারীর কথা বলা হয়েছে। [ ধারা ২১ ]
⇛ সাধারণ অভিপ্রায়ের উপাদানঃ ৩ (তিন) টি [ ধারা ৩৪ ]
⇛ যাবজ্জীবন দ্বীপান্তরঃ যাবজ্জীবন কারাবাসকে বুঝাবে। [ ১৯৮৫ সালের ৪১নং আইন দ্বারা প্রতিস্থাপিত ] [ ধারা ৫৩ ]
⇛ যাবজ্জীবন কারাবাসঃ দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী (Imprisonment for life) সশ্রম কারাবাস। [ ধারা ৫৩ ]
⇛ যাবজ্জীবন কারাবাস সর্বদাই সশ্রম (Rigorous) হবে। [ ধারা ৫৩ ]
⇛ বর্তমানে দণ্ডবিধিতে যাবজ্জীবন দীপান্তর (Transportation for Life) অননুমোদিত সাজা।
⇛ স্বল্প মেয়াদের দ্বীপান্তরের উল্লেখ থাকলে তা রদ হবে। [ ধারা ৫৩ ]
⇛ সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য যেকোন দণ্ডে রূপান্তরিত করতে পারেন। [ ধারা ৫৪ ]
⇛ সরকার অপরাধীর সম্মতি ছাড়াই যাবজ্জীবন কারাবাস হ্রাস করে অনধিক কারাবাস দিতে পারেঃ ২০ বছর [ ধারা ৫৫ ]
⇛ রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষিতঃ ৫৫ক ধারায়
⇛ শাস্তির মেয়াদের ভগ্নাংশ হিসেবে যাবজ্জীবন কারাবাস গণ্য হবেঃ ৩০ বছর [ ধারা ৫৭ ]
⇛ যেকোন বর্ণনার কারাবাসের ক্ষেত্রেঃ কারাবাস সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম হতে পারে। [ ধারা ৬০ ]
⇛ অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ না থাকলে, সীমা থাকবে না, তবে এটা অতিরিক্ত হবে না। [ ধারা ৬৩ ]
⇛ অর্থদণ্ড অনাদায়ে কারাবাসঃ সর্বোচ্চ কারাবাসের ১/৪ অংশ [ ধারা ৬৫ ]
⇛ যাবজ্জীবন কারাবাসসহ অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের সর্বোচ্চ মেয়াদ হবেঃ ৭ বছর ৬ মাস। [ ধারা ৬৫ ]
⇛ শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাবাসঃ ৬ মাস। [ ধারা ৬৭ ]
⇛ অর্থদণ্ড আদায়যোগ্য (দণ্ডাজ্ঞা প্রদানের পরবর্তী): ৬ বছরের মধ্যে [ ধারা ৭০ ]
⏩ ৬ বছরের অধিক কারাদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড আদায়যোগ্যঃ উক্ত মেয়াদ সমাপ্তির পূর্বে যেকোন সময় [ ধারা ৭০ ]
⇛ দণ্ডবিধিতে সাধারণ ব্যতিক্রমসমূহের (General Exceptions) বিষয় উল্লেখিত আছেঃ ৪র্থ অধ্যায়ে
⏩ ৯ (নয়) বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ না। [ ধারা ৮২]
⏩ অপরাধ হিসেবে গণ্য হতে পারে আবার নাও পারেঃ ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম শিশুর কার্য। [ ধারা ৮৩ ]
⏩ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার রক্ষায় মৃত্যু ঘটানো যায়ঃ ৬টি ক্ষেত্রে [ ধারা ১০০ ]
⏩ সম্পত্তি প্রতিরক্ষার অধিকার রক্ষায় মৃত্যু ঘটানো যায়ঃ ৪টি ক্ষেত্রে [ ধারা ১০৩ ]
⇛ অপসহায়তা (Abetment) হতে পারেঃ ৩ টি উপায়ে। [ ধারা ১০৭ ]
যথাঃ ক) প্ররোচণা, খ) ষড়যন্ত্র, এবং গ) সহায়তা
⇛ অপসহায়তার সর্বনিম্ন সদস্য সংখ্যাঃ ১ জন। [ ধারা ১০৭ ]
⇛ অপসহায়তার সংজ্ঞা রয়েছেঃ ১০৮ ধারায়। [ ধারা ১০৮ ]
⇛ ১০৮ ধারায় ব্যাখ্যা রয়েছেঃ ৮ টি। [ ধারা ১০৮ ]
⇛ দণ্ডবিধি, ১৮৬০ এর প্রথম শাস্তি ধারাঃ ১০৯ ধারা [ ধারা ১০৯ ]
⇛ নরহত্যাঃ দুই (০২) প্রকার। যথাঃ ক) শাস্তিযোগ্য, খ) শাস্তিঅযোগ্য
⇛ দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০০ ধারায় ব্যাতিক্রম (খুনের) আছেঃ ৫টি [ ধারা ৩০০ ]
⇛ দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০০ ধারায় খুনের উপাদানঃ ৪টি [ ধারা ৩০০ ]
⇛ নিন্দনীয় নরহত্যায় প্রযোজ্য বয়সঃ ১৮ বছরের অধিক [ ধারা ৩০০ ]
⇛ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তিঃ মৃত্যুদণ্ড [ একমাত্র শাস্তি; ধারা ৩০৩ ]
⇛ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ঃ ফাঁসিতে ঝুলিয়ে [ ফৌঃ কাঃ ধারা ৩৬১(১) ]
⇛ আঘাতের উপাদানঃ ৩টি। [ ধারা ৩১৯ ]
যথাঃ ক) ব্যাথা, খ) ব্যাধি, গ) বৈকল্য
⇛ আট (০৮) শ্রেণির আঘাতকে গুরুতর আঘাত বলে গণ্য করা হয়েছে। [ ধারা ৩২০ ]
⇛ মারাত্মক জখম এর জন্য নির্ধারিত সময়ঃ ২০ দিন [ ধারা ৩২০ ]
⇛ বেআইনী সমাবেশের সদস্য সংখ্যাঃ ৫ (পাঁচ) বা ততোধিক (প্রত্যেকের উদ্দেশ্যঃ একই/ অভিন্ন) [ ধারা ১৪১ ]
⇛ চৌদ্দ (১৪) বছরের কম বয়স্ক ছেলেকে তার অভিভাবকের সম্মতি ছাড়া অন্যত্র নিয়ে যাওয়া অপহরণ বলে বিবেচিত হবে। [ ধারা ৩৬০ ]
⇛ ষোল (১৬) বছরের কম বয়স্ক মেয়েকে তার অভিভাবকের সম্মতি ছাড়া অন্যত্র নিয়ে যাওয়া অপহরণ বলে বিবেচিত হবে। [ ধারা ৩৬০ ]
⇛ দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৭৫ ধারায় ধর্ষণের উপাদানঃ ৫টি [ ধারা ৩৭৫ ]
⇛ সম্মতিসহ বা ব্যতিত ১৪ বছরের কম বয়স্ক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা ধর্ষণ হিসাবে গণ্য হবে। [ ধারা ৩৭৫ ]
⇛ কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি না স্ত্রীর বয়স ১৩ বছরের কম হয়। [ ধারা ৩৭৫ ]
⇛ দণ্ডবিধি, ১৮৬০ এর ৪৬৪ ধারায় মিথ্যা দলিল তৈরী করার উপাদানঃ ৩টি [ ধারা ৪৬৪ ]
⇛ মৃত্যুদণ্ডের বিধান বর্ণিতঃ ১০ টি ধারায়
এক নজরে মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ ধারাসমূহের তথ্যদিঃ
➽ সাধারণ অভিপ্রায়ঃ ধারা ৩৪
➽ শাস্তির প্রকারভেদঃ ধারা ৫৩
➽ শাস্তির প্রকারভেদঃ ধারা ৫৩
➽ মৃত্যুদন্ড হ্রাসকরণ : যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণঃ ধারা (৫৪ : ৫৫)
➽ রাষ্ট্রপতির বিশেষ অধিকারঃ ধারা ৫৫ক
➽ দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশঃ ধারা ৫৭
➽ কারাদন্ড সশ্রম বা বিনাশ্রম হইতে পারেঃ ধারা ৬০
➽ অর্থদণ্ডের পরিমান : অনাদায়ে কারাদণ্ড : শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হইলেঃ ধারা (৬৩ : ৬৪ : ৬৭)
➽ নির্জন কারাবাস : সীমাঃ ধারা (৭৩ : ৭৪)
➽ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার : শরীর ও সম্পত্তির প্রতিরক্ষার অধিকারঃ ধারা (৯৬ : ৯৭)
➽ অপ্রকৃতিস্থ ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত আত্নরক্ষার অধিকারঃ ধারা ৯৮
➽ আত্মরক্ষার ব্যতিক্রমঃ ধারা ৯৯
➽ যে সকলক্ষেত্রে দেহের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়ঃ ধারা ১০০
➽ অপরাধে সহায়তাঃ ধারা ১০৭
➽ দুষ্কর্মে সহায়তাঃ ধারা ১০৮
➽ প্ররোচনার শাস্তিঃ ধারা ১০৯
➽ অপরাধ্মুলক ষড়যন্ত্রের সংজ্ঞা : শাস্তিঃ ধারা (১২০ক : ১২০খ)
➽ রাষ্ট্রদ্রোহিতাঃ ধারা ১২৪ক
➽ বেআইনি সমাবেশ : শাস্তিঃ ধারা (১৪১ : ১৪৩)
➽ দাঙ্গা : শাস্তিঃ ধারা (১৪৬ : ১৪৭)
➽ সাধারণ উদ্দেশ্যঃ ধারা ১৪৯
➽ মারামারি : শাস্তিঃ ধারা (১৫৯ : ১৬০)
➽ মিথ্যা সাক্ষ্যদান : মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করাঃ ধারা (১৯১ : ১৯২)
➽ নিন্দনীয় নরহত্যা : শাস্তিঃ ধারা (২৯৯ : ৩০৪)
➽ খুন : শাস্তি : যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তিঃ ধারা (৩০০ : ৩০২ : ৩০৩)
➽ অবহেলার কারণে মৃত্যুর শাস্তিঃ ধারা ৩০৪ক
➽ বেপরোয়া যান চালানোর মাধ্যমে মৃত্যু ঘটানোর শাস্তিঃ ধারা ৩০৪খ
➽ আত্মহত্যায় সহায়তার শাস্তিঃ ধারা ৩০৬
➽ খুনের চেষ্টার শাস্তিঃ ধারা ৩০৭
➽ আত্মহত্যা চেষ্টার শাস্তিঃ ধারা ৩০৯
➽ আঘাত : গুরুতর আঘাত (৮টি) : আঘাতের শাস্তি : গুরুতর আঘাতের শাস্তিঃ ধারা (৩১৯ : ৩২০ : ৩২৩ : ৩২৬)
➽ অবৈধ বাধা : শাস্তিঃ ধারা (৩৩৯ : ৩৪১)
➽ অবৈধ আটক : শাস্তিঃ ধারা (৩৪০ : ৩৪২)
➽ অপহরণ : বাংলাদেশ থেকে : আইনানুগ অভিভাবক হতে : আপবাহন : মানুষ অপহরনের শাস্তিঃ ধারা (৩৫৯ : ৩৬০ : ৩৬১ : ৩৬২ : ৩৬৩)
➽ ধর্ষণ : শাস্তিঃ ধারা (৩৭৫ : ৩৭৬)
➽ চুরি : শাস্তি : বাসগৃহ হইতে চুরি : কেরানি বা চাকর কর্তৃক চুরিঃ ধারা (৩৭৮ : ৩৭৯ : ৩৮০ : ৩৮১)
➽ বলপূর্বক গ্রহণ : শাস্তিঃ ধারা (৩৮৩ : ৩৮৪)
➽ দস্যুতা : শাস্তিঃ ধারা (৩৯০ : ৩৯২)
➽ ডাকাতি : শাস্তি : খুনসহ ডাকাতির শাস্তিঃ ধারা (৩৯১ : ৩৯৫ : ৩৯৬)
➽ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎঃ ধারা ৪০৩
➽ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ : শাস্তিঃ ধারা (৪০৫ : ৪০৬)
➽ প্রতারণা : শাস্তিঃ ধারা (৪১৫ : ৪১৭)
➽ অনিষ্ঠঃ ধারা ৪২৫
➽ অপরাধমূলক অনধিকার প্রবেশঃ ধারা ৪৪১
➽ জালিয়াতি : মিথ্যা দলিল প্রণয়ন : শাস্তিঃ ধারা (৪৬৩ : ৪৬৪ : ৪৬৫)
➽ মানহানি (defamation) : শাস্তিঃ ধারা (৪৯৯ : ৫০০)
➲ দণ্ডবিধি, ১৮৬০ এর বিভিন্ন অপরাধের ধারাসমূহঃ
- জামিনযোগ্য অপরাধের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- জামিন অযোগ্য অপরাধের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- যাবজ্জীবন কারাদন্ডের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- মৃত্যু দন্ডের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- শুধুমাত্র জরিমানা দন্ডের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- সম্পত্তি বাজেয়াপ্তের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- শুধুমাত্র বিনাশ্রম কারাদন্ডের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)
- দণ্ডবিধি, ১৮৬০ এর বাতিল ধারাসমূহ


Post A Comment:
0 comments: