১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ প্রাথমিক পরীক্ষার বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়
তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৩/০৩/২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩ এর প্রাথমিক পরীক্ষার (Preliminary Examination) বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রাথমিক পরীক্ষার আসন বিন্যাস
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ - এর প্রাথমিক পরীক্ষা আগামী ১৮/০৩/২০২৩ খ্রিঃ শনিবার ঢাকাস্থ নিম্ন বর্ণিত ৩টি কেন্দ্রে পূর্বাহ্ণ ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্তঅনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসন বিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে আগামী ১৬/০৩/২০২৩ খ্রিঃ তারিখে প্রদর্শন করা হবে। পরীক্ষার্থীগণ উক্ত সময় নিজেদের আসন বিন্যাস জেনে নিতে পারবেন।
উল্লেখ্য যে, ১৬ বিজেএস লিখিত পরীক্ষা, ২০২৩ আগামী মে, ২০২৩ এ অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।

Post A Comment:
0 comments: