সোমবার (৬ মার্চ, ২০২৩) দিবাগত রাতের যে কোন সময় খুলনার দৌলতপুর থানা নির্বাচন অফিসের জানালার গ্রিল কেটে তিনটি ল্যাপটপ, ক্যামেরাসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বুধবার (৮ মার্চ, ২০২৩) সন্ধ্যায় দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
বিস্তারিত বিভিন্ন পত্রিকায়ঃ
তথ্যসূত্রঃ আজকের পত্রিকা
প্রকাশঃ ০৮ মার্চ ২০২৩, ২২:০৩
খুলনায় নির্বাচন কমিশন অফিসে চুরি, আটক ২
খুলনার দৌলতপুর নির্বাচন কমিশন অফিস থেকে তিনটি ল্যাপটপ ও ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি গেছে। গত সোমবার দিবাগত রাতে নির্বাচন অফিসের জানালার গ্রিল কেটে এসব মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে।
![]() |
| দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে চুরির ঘটনায় তিনটি ল্যাপটপসহ গ্রেপ্তার হওয়া দুজন। ছবি: আজকের পত্রিকা |
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খালিশপুর লিবার্টি স্ট্যান্ডের ঝরনার বাড়ির ভাড়াটিয়া মো. নয়ন খা (২০) ও নয়বাটি এলাকার সোহেল শেখ (২১)।
তথ্যসূত্রঃ সময়ের খবর
প্রকাশঃ ০৯/০৩/২০২৩ইং
দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে চুরিঃ তিনটি ল্যাবটপ উদ্ধার
খুলনার দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে অজ্ঞাত চোরেরা তিনটি ল্যাবটপ, ক্যামেরাসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার ও তিনটি ল্যাবটপ উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা সেখান থেকে জানালার গ্রিল কেটে এসব মালামাল নিয়ে যায়। ...... .... ... .. .
....... ........ .... ..... ইতিমধ্যে এ ঘটনায় দু'জনে গ্রেফতার ও তিনটি ল্যাবটপ উদ্ধার হয়েছে। বাকীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।






Post A Comment:
0 comments: