বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির শপথ ও কার্যভার গ্রহণ সম্পর্কিত প্রজ্ঞাপন

অদ্য ২৪শে এপ্রিল ২০২৩ রোজ সোমবার বাংলাদেশের ২২তম নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ ও কার্যভার গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন ৭৩ বছর বয়সী জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ পাঠ শেষ হওয়ার পর বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন।


০১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কিত প্রজ্ঞাপনঃ

  • Date: 24/04/2023
  • Title: নম্বরঃ ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০১.২৩.১০৮।--গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জনাব মোঃ সাহাবুদ্দিন অদ্য ২৪ এপ্রিল ২০২৩ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন।
  • Ministry: Cabinet Division
  • Page: 4881

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জনাব মোঃ সাহাবুদ্দিন অদ্য ১১ বৈশাখ ১৪৩০/২৪ এপ্রিল ২০২৩ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন।  



০২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ সম্পর্কিত প্রজ্ঞাপনঃ

  • Date: 24/04/2023
  • Title: নম্বরঃ ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০১.২৩.১০৯।--জনাব মোঃ সাহাবুদ্দিন অদ্য ২৪ এপ্রিল ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিয়াছেন।
  • Ministry: Cabinet Division
  • Page: 4883


জনাব মোঃ শাহাবুদ্দিন অদ্য ১১ বৈশাখ ১৪৩০/২৪ এপ্রিল ২০২৩ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিয়াছেন।

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: