আয়কর আইন, ২০২৩

২০২৩ সালের ১২নং আইন

  • Date: 22 June, 2023
  • Title: ২০২৩ সনের ১২ নং আইন।--আয়কর আইন ২০২৩।
  • Ministry: National Parliament of Bangladesh
  • Page: 8086-8400

আয়কর আইন, ২০২৩  প্রণয়নের মাধ্যমে সরকার Income-Tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI OF 1984) রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করেছে।

IncomeTax 2023


আয়কর আইন, ২০২৩

অংশ ১

প্রারম্ভিক

১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। - (১) এই আইন আয়কর আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।


সম্পূর্ণ আইনটি পড়তে ভিজিট করুনঃ আয়কর আইন, ২০২৩


২। সংজ্ঞা।---- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে, -------

(১) "অবলোপিত মূল্য" অর্থ তৃতীয় তফসিলের অংশ ১ এ সংজ্ঞায়িত অবলোপিত মূল্য;


(২) "অতিরিক্ত কর কমিশনার (আপিল)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত অতিরিক্ত কর কমিশনার (আপিল) এবং যুগ্ম কর কমিশনার (আপিল);


(৩) "অতিরিক্ত সহকারী কর কমিশনার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত অতিরিক্ত সহকারী কর কমিশনার;


(৪) "অনিবাসী" অর্থ নিবাসী নহেন এইরূপ কোনো ব্যক্তি;


(৫) "অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল" অর্থ দ্বিতীয় তফসিলের অংশ ১ এর বিধান অনুসারে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল;

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: