ফৌজদারী অপরাধ বলতে সেসব অপরাধ বোঝায় যেগুলো দেশে প্রচলিত ফৌজদারী আইন অনুযায়ী বিচারযোগ্য এবং শাস্তিযোগ্য। এই অপরাধের বিচার পরিচালিত হয় ফৌজদারী আদালতের মাধ্যমে। ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ২য় তফসিল অনুসারে কোন অপরাধটি কোন শ্রেণীভুক্ত তা নির্ধারণ করা হয়।


ফৌজদারী কার্যবিধিতে নিম্নোক্ত অপরাধের শ্রেণী বর্ণিত হয়েছেঃ

  • আমলযোগ্য অপরাধ (Cognizable Offence)
  • আমলঅযোগ্য অপরাধ (Non-cognizable Offence)
  • জামিনযোগ্য অপরাধ (Bailable Offence)
  • জামিনঅযোগ্য অপরাধ (Non-bailable Offence)
  • সমন মামলা (Summon Cases)
  • ওয়ারেন্ট মামলা (Warrant Cases)
  • আপসযোগ্য অপরাধ (Compoundable Offences)
  • আপসঅযোগ্য অপরাধ (Not Compoundable Offences)


⇛ আমলযোগ্য অপরাধ (Cognizable Offence): 

যে অপরাধ সমুহ সংগঠিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়া (arrest without warrant) অর্থ্যাৎ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে,

  • ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮ এর ২য় তফসিল অনুসারে অথবা বর্তমানে বলবৎযোগ্য অন্যকোন আইনের অধীন। [যেমনঃ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮]

        এছাড়া আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ১৫৪ ধারায় এজহার রুজুর মাধ্যমে মামলা এবং ১৫৬ ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত পরিচালনা করতে পারে। ফৌজদারি কার্যবিধির ২য় তফসিলের ৩য় কলামে আমলযোগ্য অপরাধের তালিকা প্রদত্ত হয়েছে। আমলযোগ্য অপরাধকে সাধারণত জামিনঅযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।


⇛ আমলঅযোগ্য অপরাধ (Non-cognizable Offence):

যে অপরাধ সমুহ সংগঠিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়া অর্থ্যাৎ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে না (may not arrest without warrant)।
এছাড়া আমলঅযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ১৫৪ ধারায় এজহার রুজুর মাধ্যমে মামলা এবং ১৫৬ ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত পরিচালনা করতে পারে না। আমলঅযোগ্য অপরাধকে সাধারণত জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

offences


👉 বিঃ দ্রঃ আমলযোগ্য অথবা আমলঅযোগ্য অপরাধের বিষয়ে ফৌজদারী কার্যবিধির ২য় তফসিল এর ৩য় কলামে বর্ণিত।

আমলযোগ্য অথবা আমলঅযোগ্য অপরাধসমূহ নিম্নোক্তভাবে চিহ্নিত করতে হয়ঃ

  • May arrest without warrant- লেখা থাকলে  অপরাধটি 'আমলযোগ্য'।
  • Shall not arrest without warrant- লেখা থাকলে অপরাধটি 'আমলঅযোগ্য'।


জামিনযোগ্য অপরাধ (Bailable Offence):

যে সকল অপরাধ ফৌজদারী কার্যবিধির ২য় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে এবং যা বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলা হয়। ফৌজধারী কার্যবিধি ৪(খ) ধারায় জামিনযোগ্য অপরাধ সম্পর্কে বর্ণিত হয়েছে। 

জামিনযোগ্য অপরাধের ধারাসমূহ (দন্ডবিধি, ১৮৬০)

👉 বিঃ দ্রঃ ফৌজদারী কার্যবিধির ২য় তফসীলে ৫ম কলামে কোন কোন অপরাধগুলো জামিনযোগ্য ও কোন কোন অপরাধগুলো অ-জামিনযোগ্য তা বর্ণিত হয়েছে৷ জামিনযোগ্য অপরাধকে সাধারণত জামিনঅযোগ্য অপরাধের চেয়ে কম গুরুতর হিসেবে বিবেচনা করা হয় ৷

Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: