দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code, 1860)

দণ্ডবিধির গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ

১. জজ ⇛ ( ধারা ১৯) : যিনি কোন দেওয়ানী বা ফৌজদারী আইনগত কার্যক্রমে আইনত চূড়ান্ত রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত; কিংবা যদি আপীল না হয় তার রায় চূড়ান্ত হবে এমন রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত; কিংবা তার তার রায় অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক বহাল হলে চূড়ান্ত হবে এমন কোন রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত; কিংবা যিনি এমন কোন ব্যক্তি সমষ্টির অন্যতম, যে ব্যক্তি সমষ্টি অনুরূপ কোন রায় প্রদান করার জন্য আইনত ক্ষমতাপ্রাপ্ত।


 ২. বিচারালয় ⇛ (ধারা ২০) : ব্যক্তিগতভাবে বিচারকরূপে কাজ করার জন্য আইনবলে ক্ষমতাবপ্রদত্ত বিচারক বা সমষ্টগতভাবে বিচারকরূপে কাজ করার জন্য আইনবলে ক্ষমতাপ্রদত্ত বিচারকমণ্ডলীকে অনুরূপ বিচারক বা বিচারকমণ্ডলী হিসাবে কার্য সম্পাদনকালে বুঝাবে।


৩. সরকারি কর্মচারী ⇛ (ধারা ২১) : 

  •  বাংলাদেশের সামরিক, নৌ বা বিমানবাহিনী সমূহের প্রত্যেক কমিশনপ্রাপ্ত কর্মকর্তা;
  • প্রত্যেক জজ, যার মধ্যে সে ব্যক্তি, যিনি একাকী বা কোন ব্যক্তি সমষ্টির একজন সদস্যরূপে বিচারকার্য করার নিমিত্তে আইনবলে ক্ষমতাপ্রাপ্ত, অন্তর্ভুক্ত হবে;
  • বিচারালয়ের এমন প্রত্যেক পদস্থ কর্মচারী যার কর্তব্য হচ্ছে, অনুরূপ পদস্থ কর্মচারী হিসাবে আইন বা তথ্য সম্পর্কিত যে কোন বিষয়ের ব্যাপারে তদন্ত করা বা প্রতিবেদন প্রদান করা বা যে কোন দলিল প্রণয়ন, প্রমাণীকৃত বা সংরক্ষণ করা কিংবা যে কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ করা বা তা বিলি বন্টন করা অথবা যে কোন বিচার বিভাগীয় পরোয়ানা কার্যকরী করা বা তা যে কোন শপথ কার্য পরিচালনা করা বা ব্যাখ্যা দান করা বা আদালতে শৃঙ্খলা রক্ষা করা এবং অনুরূপ কর্তব্যাবলী সম্পাদন করার নিমিত্তে কোন বিচারালয় কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্র্রদত্ত প্রত্যেক ব্যক্তি;
  • কোন বিচারালয় অথবা সরকারী কর্মচারীকে সহায়তা দানকারী প্রত্যেক জুরী, এ্যাসেসর বা পঞ্চায়েতের সদস্য;
  • এরূপ প্রত্যেক মধ্যস্থতাকারী কিংবা অপর কোন ব্যক্তি, কোন বিচারালয় বা অন্য কোন ক্ষমতা সম্পন্ন সরকারী কর্তৃপক্ষ কর্তৃক যার নিকট কোন সমস্যা বা বিষয় সিদ্ধান্ত অথবা প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে;
  • যে পদাধিকার বলে কোন ব্যক্তি বিশেষ কাউকে আটক করতে বা রাখতে পারেন অনুরূপ পদে সমাসীন প্রত্যেক ব্যক্তি;
  • সরকারের এরূপ প্রতিটি পদস্থ কর্মচারী অনুরূপ পদস্থ কর্মচারী হিবাবে যার কর্তব্য হচ্ছে, অপরাধসমূহ নির্ধারণ করা, অপরাধসমূহ সম্পর্কে তথ্যাদি সরবরাহ করা, অপরাধীদের বিচারের ব্যবস্থা করা বা জনসাধারণের স্বাস্থ্য, নিরাপত্তা বা সুযোগ-সুবিধা সংরক্ষণ করা;
  • এমন প্রত্যেক পদস্থ কর্মচারী, অনুরূপ পদস্থ কর্মচারী হিসাবে যার কর্তব্য হচ্ছে, সরকারের পক্ষে যে কোন সম্পত্তি নেয়া, গ্রহণ করা, রক্ষা করা বা ব্যবহার করা অথবা সরকারের পক্ষে যে কোন জরীপ কাজ, নিরূপন কাজ বা চুক্তি সম্পাদন করা অথবা যে কোন রাজস্ব প্রক্রিয়া কার্যকর করা বা সরকারের অর্থনৈতিক স্বার্থসমূহ খর্বকারী যে কোন বিষয়াবলী সম্পর্কে তদন্ত করা বা প্রতিবেদন দেয়া বা সরকারের অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত যে কোন দলিল প্রস্ত্ততকরণ, প্রমাণীকৃত কিংবা রক্ষণ করা বা সরকারের অর্থনৈতিক স্বার্থসমূহ রক্ষা করার জন্য যে কোন আইন লঙ্গন রোধ করা।
  • এম প্রত্যেক পদস্থ কর্মচারী, অনুরূপ পদস্থ কর্মচারীরূপে যার কর্তব্য হচ্ছে, যে কোন গ্রাম, শহর বা জেলার যে কোন লোকায়ত সাধারণ উদ্দেশ্যে যে কোন সম্পত্তি গ্রহণ করা, নেয়া, রক্ষণ করা বা ব্যয় করা, যে কোন জরীপকার্য বা নিরূপণ কার্য সম্পন্ন করা অথবা যে কোন অভিকর বা কর ধার্যকৃত করা বা যে কোন গ্রাম, শহর বা জেলার জনগণের স্বত্বসমূহ নির্ধারণের উদ্দেশ্যে যে কোন দলিল প্রস্ত্তত করা, প্রমাণীকৃত করা কিংবা রক্ষণ করা।
  • কোন পদে অধিষ্ঠিত এমন প্রত্যেক ব্যক্তি যাকে উক্ত পদাধিকারবলে কোন ভোটার তালিকা প্রস্ত্তত, প্রকাশ, সংরক্ষণ বা সংশোধন করার অথবা কোন নির্বাচন বা নির্বাচনের অংশবিশেষ পরিচালনার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়;
  • প্রত্যেক ব্যক্তি যিনি- (ক) কোন সরকারী চাকুরীতে নিযুক্ত বা বেতনভোগী বা কোন সরকারী কর্তব্য কাজ সম্পাদন বাবদ ফিস বা কমিশনের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণকারী। (খ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্পোরেশনের আইনের দ্বারা অথবা আইনের অধীন স্থাপিত সংস্থা বা কর্তৃপক্ষ বা ফার্ম বা কোম্পানি, যার মূলধন বা অংশে সরকারের অধিকার রয়েছে বা স্বত্ত্ব বর্তেছে। 


৪. অস্থাবর সম্পত্তি ⇛ ২২

৫. অবৈধ লাভ ⇛ ২৩

৬. অসাধুভাবে ⇛ ২৪

৭. প্রতারণামূলকভাবে ⇛ ২৫

৮. নকল করা ⇛ ২৮

৯. দলিল ⇛ ২৯

১০. মূল্যবান জামানত ⇛ ৩০


১১. কার্য, বিচ্যুতি ⇛ ৩৩

১২. অপরাধ ⇛ ৪০

১৩. ক্ষতি ⇛ ৪৪

১৪. জীবন ⇛ ৪৫

১৫. প্রাণী ⇛ ৪৭

১৬. জাহাজ ⇛ ৪৮

১৭. বৎসর, মাস ⇛ ৪৯

১৮. ধারা ⇛ ৫০

১৯. সদ বিশ্বাস ⇛ ৫২

২০. অপরাধমূলক ষড়যন্ত্র ⇛ ১২০(ক)

দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী বিভিন্ন অপরাধ সংঘটনের সদস্য সংখ্যা

২১. বেআইনি সমাবেশ ⇛ ১৪১

২২. দাঙ্গা ⇛ ১৪৬

২৩. মারামারি ⇛ ১৫৯

২৪. মিথ্যা ⇛ ১৯১

২৫. মূদ্রা ⇛ ২৩০

২৬. অপরাধমূলক নরহত্যা ⇛ ২৯৯

২৭. খুন ⇛ ৩০০

২৮. ঠগ ⇛ ৩১০

২৯. আঘাত ⇛ ৩১৯

৩০. গুরুতর আঘাত ⇛ ৩২০


৩১. অবৈধ বাধা ⇛ ৩৩৯

৩২. অবৈধ আটক ⇛ ৩৪০

৩৩. আক্রমণ ⇛ ৩৫১

৩৪. অপহরণ ⇛ ৩৫৯

৩৫. অপবাহন ⇛ ৩৬২

৩৬. ধর্ষণ ⇛ ৩৭৫

৩৭. চুরি ⇛ ৩৭৮

৩৮. বলপ্রয়োগ ⇛ ৩৮৩

৩৯. দস্যুতা ⇛ ৩৯০

৪০. ডাকাতি ⇛ ৩৯১


Definitions Penal Code


৪১. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ⇛ ৪০৩

৪২. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ⇛ ৪০৬

৪৩. চোরাইমাল ⇛ ৪১০

৪৪. প্রতারণা ⇛ ৪১৫

৪৫. অনিষ্ট ⇛ ৪২৫

৪৬. অপরাধমূলক অনধিকার প্রবেশ ⇛ ৪৪১

৪৭. জালিয়াতি ⇛ ৪৬২

৪৮. জাল দলিল ⇛ ৪৭০

৪৯. মানহানি ⇛ (ধারা ৪৯৯) : যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্য বা তার খ্যাতি বা সুনাম নষ্ট হবে মর্মে অবগত হওয়ার পরও বা তার বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকার পরও কথিত বা পাঠের জন্য অভিপ্রেত শব্দাবলী বা চিহ্ণাদি বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে ঐ ব্যক্তি সম্পর্কিত কোন ঘটনা আরোপ করে বা প্রকাশ করে, তাহলে সে ব্যক্তি নিম্নে নির্দেশিত ব্যতিক্রমসমূহ অন্যান্য ক্ষেত্রে উক্ত ব্যক্তির মানহানি করে বা করেছে মর্মে পরিগণিত হবে।

  • ব্যাখ্যা ১ : কোন কিছুর জন্য কোন মৃত ব্যক্তির নিন্দা করা তার মানহানির সামিল হতে পারেএ, যদি উক্ত নিন্দাবাদ এরূপ হয় যে, এটা তার জীবদ্দশায় তার মানহানিকর হত এবং এটা তার পরিবার ও অন্যান্য নিকট আত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়।
  • ব্যাখ্যা ২ : কোন কোম্পানি বা সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে কোন নিন্দাবাদ করা মানহানির সামিল হতে পারে।
  • ব্যাখ্যা ৩ : বিকল্পের আকারে শ্লেষাত্মকভাবে প্রকাশিত নিন্দাবাদ মানহানি সামিল হতে পারে।
  • ব্যাখ্যা ৪ : কোন নিন্দাবাদই কোন ব্যক্তি সুনাম নষ্ট করেছে মর্মে পরিগণিত হবে না, যদি না উক্ত নিন্দাবাদ অন্যান্য লোকের ধারণার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উক্ত ব্যক্তি নৈতিক বা বুদ্ধিবৃত্তিক সম্পর্কিত গুণাবলী অবনমিত করে অথবা উক্ত ব্যক্তির বর্ণ বা পেশা সম্পর্কিত গুণাবলী অবনমিত করে বা উক্ত ব্যক্তির প্রসিদ্ধি নষ্ট করে অথবা এরূপ বিশ্বাস করার কারণ জন্মায় যে, উক্ত ব্যক্তির দেহ ঘৃণাজনক বা এরূপ কোন অবস্থায় রয়েছে যা সাধারণত অরুচির বলে বিবেচনা করা যায়।
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: