বাংলাদেশ বার কাউন্সিল
www.barcouncil.gov.bd
এনরোলমেন্ট এম.সি.কিউ. এবং লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৭ নভেম্বর, ২০২৩ইং তারিখ, রোজ মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত নিম্নোক্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা-কেন্দ্র প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর, ২০২৩ইং তারিখ, রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আরও জানানো হয়েছে যে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা-কেন্দ্র প্রাপ্তি সাপেক্ষে আগামী ২২ ডিসেম্বর, ২০২৩ইং তারিখ, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত মূল বিজ্ঞপ্তি
উল্লেখ্য, অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের এই ঘোষিত তারিখ/ সময়/ শিডিউল পরিবর্তন করার এখতিয়ার এনরোলমেন্ট কমিটি সংরক্ষন করেন।

Post A Comment:
0 comments: