আমল-অযোগ্য অপরাধের (Non Cognizable Offence) ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে না। কিন্তু ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারার বিধান অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই ৯ (নয়) প্রকার ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।
অর্থাৎ, নিম্নোক্ত ৯ (নয়) প্রকার ব্যক্তিকে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেঃ
০১. আমলযোগ্য অপরাধ যদি কেউ করে থাকে/ আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকে
০২. আইনসঙ্গত কারণ ব্যতীত যার কাছে ঘর ভাঙার কোনো সরঞ্জাম রয়েছে
০৩. সরকার/ আদালত কর্তৃক ঘোষিত কোন অপরাধীকে
০৪. চোরাই মাল থাকলে বা মাল সম্পর্কিত কোনো অপরাধে যুক্ত থাকার সন্দেহ থাকলে
০৫. আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধাদান বা আইনগত হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি
০৬. সশস্ত্রবাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি
০৭. বাংলাদেশের বাইরে (বিদেশে) বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে
০৮. কোন জামিনে মুক্তিপ্রাপ্ত আসামী ফৌজদারী কার্যবিধির ৫৬৫(৩) ধারা লংঘন করলে
০৯. কাউকে গ্রেফতার করার জন্য অন্য পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ আসলে
✅ তথ্যকণিকাঃ
ফৌজদারী কার্যবিধির ৫৪, ৫৫, ৫৭, ৬৬, ১২৪(৬), ১২৮, ১৫১, ৪০১(৩) ধারা অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় যে কাউকে গ্রেফতার করতে পারে।
👉 ধারা ৫৪ : যেকোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেঃ
৯ টি ক্ষেত্রে, বর্ণিত ৯ প্রকার ব্যক্তিকে
👉 ধারা ৫৫ : থানায় ভারপ্রাপ্ত অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেঃ
৩ টি ক্ষেত্রে, বর্ণিত ৯ প্রকার ব্যক্তিকে

Post A Comment:
0 comments: