১৭শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪
অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: রোজ সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থ্যাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে নিম্ন বর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
✅ পদ সংখ্যাঃ ১০০ (একশত) টি।
✅ অনলাইনে আবেদনপত্র (BJSC Form I) পূরণ ও জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ
ক. আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৩/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ মধ্যহ্ন ১২.০০ ঘটিক।
খ. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩১/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা।
নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
১৭শ বিজেএস পরীক্ষার প্রার্থীদের আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১/০৩/২০২৪খ্রি: রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা আছে। কোনো আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে বা সঠিক পাওয়া না গেলে তা বাতিল হতে পারে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদেকে যথাশীঘ্র আবেদনপত্র দাখিল করার জন্য বলা হয়েছে।
তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)



Post A Comment:
0 comments: