Bangladesh Bar Council
www.barcouncil.gov.bd
এতদ্বারা স্মারক নং- বিবিসি/ এনরোল/ ২০২৪/ ৪৩৫, তারিখঃ ১৮-০২-২০২৪ইং, মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বার কাউন্সিল কর্তৃক অদ্য ২৯/০২/২০২৪ইং তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ বার কাউন্সিলের চলমান এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার রিঅ্যাপিয়ার্ড প্রার্থী এবং তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ রেগুলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় শীঘ্রই অনুষ্ঠিত হবে। উক্তরুপ সকল প্রার্থীকে মোখিক পরীক্ষার অনলাইন ডাটা বেইজে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। উল্লিখিত দুই ধরনের প্রার্থীদের করণীয় সম্পর্কে নিম্নোক্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেঃ
এনরোলমেন্ট মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
রিঅ্যাপিয়ার্ড ভাইবা প্রার্থী এবং তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় করণীয় সম্পর্কে ঘোষণা
Enrollment Written 3rd Examiner’s Result
বিঃ দ্রঃ আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার যে সকল প্রার্থী বিদেশ থেকে অর্জিত আইন শিক্ষা (এল.এল.বি. ডিগ্রী) অনুকূলে ইক্যুইভ্যালেন্সি সনদের জন্য বার কাউন্সিল বরাবরে আবেদন করেছেন কিন্তু এখনও উক্ত সনদ প্রাপ্ত হননি তাদেরকে সংশ্লিষ্ট ইক্যুইভ্যালেন্সি সনদের আবেদনপত্রের রিসিভ কপি সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার ফরমের সাথে জমা দেওয়ার জন্য বার কাউন্সিল প্রদত্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইট (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।


Post A Comment:
0 comments: