দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code, 1860)
তৃতীয় অধ্যায় (Chapter- III)
দণ্ড সম্পর্কিত
[ ধারা (৫৩-৭৫) ]
⇛ ধারা ৫৩ : দণ্ডসমূহ
দণ্ডসমূহঃ পাঁচ (০৫) প্রকার। যথাঃ
০১. মৃত্যুদণ্ড (Death sentence) [ সর্বোচ্চ শাস্তি/ দণ্ড; ধারা ৩০৩ ]
০২. যাবজ্জীবন কারাবাস (Imprisonment for Life) [ সর্বোচ্চ কারাবাস- ২০ বৎসর; ধারা ৫৫]
০৩. কারাবাস (Imprisonment), যা হতে পারেঃ
ক) সশ্রম (Rigorous) বা,
খ) বিনাশ্রম (Simple) [ সর্বনিম্ন কারাবাস- ২৪ ঘন্টা পর্যন্ত; ধারা ৫১০ ]
০৪. সম্পত্তি বাজেয়াপ্ত (Forfeiture of Property) [ ধারাঃ ১২৬, ১২৭, এবং ১৬৯ ]
০৫. অর্থদণ্ড বা জরিমানা (Fine) [ সর্বনিম্ন অর্থদণ্ড ১০ টাকা; ধারা ৫১০ ]
বিঃ দ্রঃ
- যাবজ্জীবন
কারাদণ্ডের ক্ষেত্রে কারাবাস সর্বদাই সশ্রম
(Rigorous) হবে।
- অন্যান্য ক্ষেত্রে কারাবাস সশ্রম বা বিনাশ্রম হতে পারে।
- দণ্ডবিধির অধীনে বেত্রাঘাত (Whipping) এবং যাবজ্জীবন দীপান্তর (Transportation for Life) অননুমোদিত সাজা।
⇛ ধারা ৫৪ : মৃত্যুদণ্ড হ্রাসকরণ
সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য যেকোন দণ্ডে রূপান্তরিত করতে পারেন।
⇛ ধারা ৫৫ : যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ
সরকার অপরাধীর সম্মতি ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডকে যে কোন বর্ণনার অনূর্ধ্ব ২০ বৎসর মেয়াদী সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করতে পারেন।
⇛ ধারা ৫৫ক : রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ
ধারা ৫৪ অথবা ধারা ৫৫ এর কোন কিছুই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন বা দণ্ড মওকুফকরণের অধিকার খর্ব করবে না।
⇛ ধারা ৫৭ : দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ
যাবজ্জীবন কারাবাসকে ত্রিশ (৩০) বছর মেয়াদী কারাবাস সমতুল্য বলে গণনা করা হবে।
⇛ ধারা ৬০ : কারাবাস হতে পারেঃ সম্পূর্ণভাবে বা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম
যেকোন বর্ণনার কারাবাসের ক্ষেত্রে, কারাবাস সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম হতে পারে।

Post A Comment:
0 comments: