Articles by "আইন পরীক্ষার প্রশ্নসমূহ"
আইন পরীক্ষার প্রশ্নসমূহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২৩

[পরীক্ষাঃ ২৩ ডিসেম্বর, ২০২৩, শনিবার]
সময়ঃ ৪ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
(গ্রুপ 'ক' হতে ২টি এবং 'খ', 'গ', "ঘ', 'ঙ', 'চ' অংশের প্রত্যেকটি হতে একটি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)

'ক' অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×১৫=৩০)
১. ক) "Please shall contain only material facts"- The Code of Civil Procedure, 1908 এর Order VI অনুযায়ী প্লিডিং এর বিষয়বস্তুর নিরিখে আলোচনা করুন।            ১০
খ) Y দেওয়ানী ৮৩/২০২২নং ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবী করেন যে, তিনি ইতোপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ঐ পদে নতুন বিজ্ঞপ্তি প্রচার অবৈধ। সংশ্লিষ্ট আইন ও কারণ উল্লেখ আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত প্রস্তুত করুন।            ৫

২. ক) দেওয়ানী মোকদ্দমায় পক্ষগণের হাজিরা ও গরহাজিরার ফলাফল কী? এসকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কী? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখ উত্তর দিন।    ১০
খ) বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানীর দিন কোনো পক্ষই হাজিরা নাথাকায় নামঞ্জুর করা হয়। কিছুদিন পর বাদী The Code of Civil Procedure, 1908 এর ১৫১ ধারামতে একটি দরখাস্ত দরখাস্ত দাখিল করে তিনি ধার্য তারিখে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বক্তব্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুর আদেশটি বাতিল চান। তদবিরুদ্ধে প্রাসঙ্গিক আইন উল্লেখ আপত্তির মুসবিদা করুন।                                                                                                             ৫

৩. ক) The Specific Relief Act, 1877 অনুযায়ী কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবতযোগ্য নয়? সংশ্লিষ্ট ধারাসমূহের ধারাসমূহের উল্লেখে সংক্ষেপে উত্তর দিন।                                                                      
খ) পিতা F তার পূত্র Z কে ৩৩ লক্ষ টাকা মূল্যমানের ১১ শতক অবিভক্ত ভূমির মধ্যে ৫ শতক দানপত্রের মাধ্যমে দান করেন। F এর মৃত্যুর পর তার অপর পূত্র X ও Y দানপত্রটি জাল ও তাতে অন্তর্ভূক্ত ভূমিতে Z স্বত্ব অর্জন করে নাই মর্মে দাবী করেন। এমতাবস্তায়, Z এর পক্ষে প্রতিকার প্রার্থনায় উপযুক্ত আদালতে দাখিলের নিমিত্ত একটি আরজির মুসাবিদা করুন এবং পৃথকভাবে আরজিতে প্রার্থিত প্রতিকারের পক্ষে আইনসমূহ উল্লেখ করুন।                ৭+৩=১০
 

'খ'' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৪. ক) The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারসমূহ আলোচনা করুন।                                                                         ১০
 খ) X, Y কে প্রহার করেন। এতে Y প্রচন্ড কোধান্বিত হন। Z, Y এর ক্রোধের সুযোগ নিয়ে Y কর্তৃক X কে হত্যার অভিপ্রায় Y এর হাতে ছুরি তুলে দেন। Y ঐ ছুরির সাহায্যে ০৩/১১/২০২৩ তারিখ সকাল ৯.০০ টায় সদর থানাধীন রসুলপুর বাজারে X কে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ Y ও Z কে অভিযুক্ত করে The Penal Code, 1860 এর ১০৯, ৩৪, ৩২৩ ও ৩২৬ ধারায় প্রতিবেদন দাখিল করে। The Penal Code, 1860 অনুযায়ী Y ও Z এর ফৌজদারী দায় নিরুপণপূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্ত একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন।                                                                            ৫
৫. ক) অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য কি? অবিযোগ গঠনকালে আসামীপক্ষের কাগজপত্র দেখে অব্যাহতি দেওয়া যায় কি?                                                                                                             ৩+২=৫
খ) ১৫/০২/২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় X তার বন্ধু P, Q ও R এর সাথে স্থানীয় বাজারে যাওয়ার পথে সদর থানাধীন রাজাপুর নামক স্থানে Y ও  Z তাদেরকে আটক করে ৩০,০০০ টাকা চাঁদা দাবী করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হঠাৎ N, Y ও Z, X কে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন। M রাস্তার পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানি এনে X এর শরীরে ঢেলে দেন। X মারাত্মক আহত হন। এই ঘটনায় The Penal Code, 1860 অনুসারে প্রত্যেক আসামীর ফৌজদারী দায় নিরূপণপূর্বক একটি নালিশ প্রস্তুত করুন।                                                                                                                                           ১০



'গ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৬. ক) কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক 'আইনবলে বাধ্য' বা 'আইনবলে প্রদত্ত' ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসাবে গণ্য হবে?                               ১০
খ) সমবায় সমিতির মালিকানধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে নব্বই লাখ টাকায় Q খরিদ করেন। Y ও Z এর সাথে যোগসাজসে ঐ সমবায় সমিতির সেক্রেটারি X ঐ সম্পত্তির মূল্য চল্লিশ লাখ টাকা উল্লেখে Z অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। X, Y ও Z কে The Penal Code, 1860 এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন।                                                                                                                                                        

৭. ক) The Penal Code, 1860 অনুসারে নিম্নবর্ণিত বিষয়সমূহের মধ্যে পার্থক্য লিখুনঃ        ৪✖২.৫=১০
i) গুরুতর আঘাত ও আঘাত;                    ii) সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য;
iii) মনুষ্যহরণ ও অপহরণ;                        iv) অবৈধ বাধা ও অবৈধ অবরোধ
খ) X মৃত্যু হবে জেনেও Y এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোঁড়েন। কিন্তু ঐ গুলিতে Z এর মৃত্যু হয়। X এক্ষেত্রে The Penal Code, 1860 এর কোন ধারার অধিনে অপরাধ করেছেন। ব্যাখ্যা করুন।            

'ঘ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৮. ক) The Evidence Act, 1872 অনুসারে শিশু, বোবা ও বৈরী সাক্ষাঈর কখন ও কতটুকু গ্রহণযোগ্য? মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কি?                                                                    ১০
খ) X অগ্নিদগ্ধ হয়ে ০২/০৩/২০২৩ তারিখে ডাক্তার C এর নিকট প্রকাশ করেন যে, N ও Z 'দাহ্য পদার্থ' ঢেলে আগুন ধরিয়ে দেন। X পরদিন পুলিশ কর্মকর্তা P এর নিকট বলেন যে, N, Y ও Z তার গায়ে 'কেরোসিন' ঢেলে আগুন ধরিয়ে দেন। X ১৫/০৩/২০২৩ তারিখে মুমূর্ষু অবস্থায় মারা যান। X এর বক্তব্যের ভিত্তিতে N, Y ও Z কে সাজা প্রদান করা যাবে কি? The Evidence Act, 1872 এর মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত বিধানানুসারে উত্তর দিন।                                                                                             
৯. ক) "Evidence has to be weighed and nor counted" - The Evidence Act, 1872 এর ১১৪ ও ১৩৪ ধারার আলোকে দেওয়ানী মোকদ্দমা ও ফৌজদারী মামলায় এই ধারণার প্রয়োগযোগ্যতা উদাহরণসহ আলোচনা করুন।                                                                                                                               ১০
খ) বাটোয়ারা মোকদ্দমায় বাদী পিতৃত্ব প্রমাণের জন্য DNA পরীক্ষার প্রতিবেদন জমা দেন। আদালত অভিমত ব্যক্ত করেন যে, উক্ত প্রতিবেদন দেওয়ানী মোকদ্দমায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নয়। আদালতের এই অভিমত The Evidence Act, 1872 অনুসারে আইনসঙ্গত কি? উত্তরের স্বপক্ষে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি দিন।                                                                                                                     
 
'ঙ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
১০. ক) "Limitation bars the remedy but does not destroy the right."- The Limitation Act, 1908 অনুসারে এই ধারণাটি ব্যতিক্রমসহ (যদি থাকে) আলোচনা করুন।                                                       ১০
খ) নাবালক X এর সম্পত্তি তার মাতা Y বৈধ কর্তৃত্ব ছাড়াই ২০১২ সালে বিক্রয় করেন। X ২০১৮ সালে সাবালকত্ব অর্জন করেন। X উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য ২০২৩ সালে মোকদ্দমা করতে চান। মোকদ্দমাটি দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য তামাদি উল্লেখে X কে পরামর্শ দিন।                                           

১১. ক) "The Court has no jurisdiction to extend time where the petitioner has been negligent and inactive." The Limitation Act, 1908 এর 'তামাদির সময় বৃদ্ধি' সংক্রান্ত বিধান উল্লেখে বক্তব্যটি ব্যাখ্যা করুন।                                                                                                                                                      ১০
খ) X ২০/০২/২০২০ তারিখ খাস দখলের মোকদ্দমায় ডিক্রি পান। Y ঐ ডিক্রি রদ-রহিতের জন্য পৃথক মোকদ্দমা করলে আদালত ২৫/০১/২০২৩ তারিখ ডিক্রির কার্যকারীতা ৬ মাসের জন্য স্থগিত করেন। X ২২/১১/২০২৩ তারিখ উক্ত ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করতে চান। তামাদি সংশ্লিষ্ট বিধান উল্লেখে X কে পরামর্শ দিন।                                                                                                                     



'চ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১০=১০)
১২. ক) প্রাসঙ্গিক বিধান উল্লেখে বার কাউন্সিলের চেয়ারম্যান এর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করুন।                                                                                                                                                                   
খ) আইনজীবী X বাদী হয়ে মোকদ্দমা করেন। Y বিবাদীর আইনজীবী। মোকদ্দমাটি চলাকালে প্রায়ই প্রকাশ্য আদালতে X ও Y তর্কাতর্কি করেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করেন। The Canons of Professional Conduct and Etiquette এর আলোকে উভয় আইনজীবীর আচরণ মূল্যায়ন করুন।                                                                                                                                                      

১৩. ক) "In doing professional duty an Advocate must obey the voice of his conscience and not that of his client."- The Canons of Professional Conduct and Etiquette অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন।                                                                                                                                                                  
খ) একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বা ভূয়া হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নিতে পারে?                                                                                                                        
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২২

[পরীক্ষাঃ ১৭ সেপ্টেম্বর, ২০২২, শনিবার]
সময়ঃ ৪ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
(গ্রুপ 'ক' হতে ২টি এবং 'খ', 'গ', "ঘ', 'ঙ', 'চ' অংশের প্রত্যেকটি হতে একটি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)


'ক' অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×১৫=৩০)
১. ক) The Code of Civil Procedure, 1908 এর অধীনে কখন একটি দেওয়ানী মোকদ্দমায় রিসিভার নিয়োগ করা যায়। একজন রিসিভারের দায়িত্বসমূহ কী?            
খ) The Code of Civil Procedure, 1908 এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা নামঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ও অনুসরণীয় নীতিমালা বর্ণনা করুন।           ১০

২. ক) The Court may at any stage adjourn the hearing of the suit.- The Code of Civil Procedure, 1908 এর Order XVII এ উল্লিখিত মোকদমা মূলতবী বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন।    ১০
খ) বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, ঢাকা একটি দেওয়ানী মোকদ্দমায় The Code of Civil Procedure, 1908 এর 89A ধারার বিধান অনুসরণে মধ্যস্থৃতার উদ্যোগ গ্রহণ করে বিরোধের মধ্যস্থতাকারী হিসাবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন ও শুরুতেই তাদের ফি ধার্য করে দেন। আইনজীবীদ্ধয় মীমাংসায় ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন এবং এই চেষ্টাও ব্যর্থ হয়। অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানীর জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন।The Code of Civil Procedure, 1908 এর ধারা 89A অনুযায়ী এই মধ্যস্থতা প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন।                                                                                                              ৫

৩. ক) The Specific Relief Act, 1877 অনুযায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর এবং নামঞ্তুরের ক্ষেত্রসমূহ উদাহরণসহ ব্যাখ্যা করুন।                                                                                                                    ১০
খ) স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সৌন্দর্য বর্ধনের জন্য K এর বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে ফুল বাগান করার উদ্যোগ নেয়, এতে K এর বাড়ির সামনের পূর্বোক্ত রাস্তাটি সংকুচিত হয়ে যেতে পারে । K উক্তরূপ সৌন্দর্য বর্ধনের কাজ স্থগিতের জন্য নিষেধাজ্ঞার প্রার্থনায় মোকদ্দমা দায়ের করতে চান। K নিষেধাজ্ঞা পেতে পারেন কি? সংশ্রিষ্ট বিধানের আলোকে উত্তর দিন।                ৫

 

'খ'' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৪. ক) The Code of Criminal Procedure, 1898 এর বিধানানুযায়ী কোনো মামলার অনুসন্ধান ও বিচার বিষয়ে ফৌজদারী আদালতের এখতিয়ার আলোচনা করুন। ঢাকার সম্পত্তি নিয়ে একটি জাল দলিল খুলনার সাব-রেজিস্ট্রার এর অফিসে নিবন্ধিত হয়। এক্ষেত্রে কোন জেলার আদালতের দলিল জালকরণ বিষয়ক মামলার বিচার করার এখতিয়ার রয়েছে? সংশ্লিষ্ট বিধানের আলোকে উত্তর দিন।        ৭+৩=১০
খ) The Code of Criminal Procedure, 1898 অনুযায়ী সাক্ষীদের উপস্থিতিতে কোনো স্থানে তল্লাশী     চালানোর সাধারণ বিধানসমূহ কী?                                                                                                          

৫. ক) বিচারার্থে গ্রহণ করার ক্ষমতাসম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধের অভিযোগ আনীত হলে The Code of Criminal Procedure, 1898 অনুসারে উক্ত ম্যাজিস্ট্রেটের করণীয় কী?            
খ) একটি মামলায় এ এর বিরুদ্ধে The Penal Code, 1860 এর ৩০২ ধারায় অভিযোগ গঠিত হয়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে, এ তার স্ত্রী W কে আঘাত করতে গিয়ে W এর কোলে থাকা তাদের বাচ্চা C কে আঘাত করে। এর ১৪দিন পর C মারা যায়। এটাও প্রমাণিত হয় যে, যথাযথ চিকিৎসা পেলে হয়তবা C বেঁচে যেতে পারতো । সংশ্লিষ্ট আইন উল্লেখে H এর আইনজীবী হিসাবে তার খালাস কিংবা সর্বনিন্ন শান্তির জন্য আপনার যুক্তিমালা প্রস্তুত করুন।                                                                                                             

'গ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৬. ক) The Penal Code, 1860 এ সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রমসমূহ বর্ণনা করুন।                                ১০
খ) X, Y এর নিকট থেকে ২ লক্ষ টাকা খণ নেন এবং তাং ০১/০১/২০২০ তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে নির্ধারিত তারিখে X তা পরিশোধ না করলে Y দেওয়ানী আদালতে মামলা করেন। তিনি পাশাপাশি একটি ফৌজদারী মামলাও করতে চান। আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখে Y কে পরামর্শ দিন।                                                                                                                                                          

৭. ক) 'বল প্রয়োগ', 'অপরাধমূলক বল প্রয়োগ' ও 'আক্রমণ' বলতে কী বুঝেন? ছুরি ও বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হিসাব গণ্য হবে?                                                                                                      ৬+৪=১০
খ) K, L, M, N, O এবং P একটি বাড়িতে ডাকাতি করাকালে L বাড়ির মালিক R কে খুন করেন। তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি এক্ষেত্রে K, L, M, N, O এবং P এর ফৌজদারী দয় নিরুপণ করুন।                                                                                                                

'ঘ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৮. ক) "সকল দোষ স্বীকারোক্তিই  স্বীকারোক্তি, কিন্তু সকল স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি নয়। - ব্যাখ্যা করুন। আসামী পুলিশের হেফাজতে থাকাকালীন আসামীর নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে?                                                                                                                                              ১০
খ) একটি চা বাগান বিক্রয়ের দিলে বাগানের নকশা সন্নিবেশিত হল। নকশায় ভূলবশতঃ বাগানের চতুর্দিকের রাস্তা অন্তর্ভূক্ত করা হয়নি। দলিল অনুল্লিখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসাবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি? সংশিষ্ট আইনের আলোকে উত্তর দিন।                                    
৯. ক) দেওয়ানী ও ফৌজদারী মামলায় প্রমাণের দায় দায় ভিন্নরূপ কি? প্রমাণের দায় সংক্রান্ত The Evidence Act, 1872 এর বিধানাবলির আলোকে বিস্তারিত লিখুন।                                                        ১০
খ) সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কীভাবে অভিশংসন করা যায়? সংশিষ্ট বিধানের আলোকে উত্তর দিন।    
 

'ঙ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
১০. ক) The Limitation Act, 1908 এর বিধানানুসারে সম্পত্তিতে কোনো ব্যাক্তির অধিকার কীভাবে বিলুপ্ত হতে পারে? ক্রমাগত চুক্তিভঙ্গের ক্ষেত্রে তামাদির মেয়াদ কীভাবে পরিগণনা করা হয়। উদাহরণসহ ব্যাখ্যা করুন।                                                                                                                                ৫+৫=১০
খ) X দাবী করেন যে, Y তাকে দাতা দেখিয়ে প্রতারণার মাধামে ১৫/০৩/২০১৫ তারিখে একটি দলিল সম্পাদন করেন। দলিলটি গত ১৯/০৩/২০১৫ তারিখে নিবন্ধিত হয়। X বিষয়টি ১৮/০৩/২০১৬ তারিখে প্রথম জানতে পারেন। অতঃপর X ১৮/০৪/২০১৬ তারিখে আবেদন করে ২২/০৫/২০১৬ তারিখে দলিলটির সইমোহরী প্রাপ্ত হন। X এখন দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে চান। সংশ্লিষ্ট
আইন উল্লেখ উক্তরূপ মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করুন।                                            

১১. ক) কোনো মোকদমা দাখিলের তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে 'আইনানুগ কার্ক্রম' এবং 'এখভিয়ারবিহীন আদালতে দাখিলী সদুদ্দেশ্যমূলক কার্যক্রম' বাবদ বাযরিত সময়ের প্রভা বর্ণনা করুন।                                                                                                                                                                     ১০
খ) একটি দেওয়ানী মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ ছিল ১২/১২/২০১২. কিন্তু বাদীর মাতার মৃত্যুর কারণে মোকদ্দমাটি ঐদিন দাখিল করা যায়নি। ১৩/১২/২০১২ তারিখ সরকারি ছুটি ছিল এবং ১৪/১২/২০১২ তারিখ সংশ্লিষ্ট বিচারক ছুটিতে ছিলেন। এখন মোকদ্দমাটি দাখিলের ক্ষেত্রে The Limitation Act, 1908 এর ৫ ধারার সুবিধা পাওয়া যাবে কি? যুক্তিসহ উত্তর দিন।                                     



'চ' অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১০=১০)
১২. ক) আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাদি পূরণ করা আবশ্যক? আইনজীবী হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউলিলের এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। 
খ) K আইনজীবী হিসাবে তালিকাভুক্তির আবেদনপত্রে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য প্রদান করেন। The Bangladesh Legal Practitioners and Bar Council Rules, 1972 অনুযায়ী k এর শাস্তি কী?                        

১৩. ক) M, একজন আইনজীবী, স্থানীয় থানার পুলিশ কর্মকর্তার সাথে এই মর্মে মৌখিক চুক্তি করেন যে, থানায় যত আসামী গ্রেপ্তার হয়ে আসবে তাদেরকে তার (M) চেম্বারে পাঠালে উক্ত আসামীদের নিকট থেকে ফি বাবদ আয়ের অর্ধেক উক্ত পুলিশ কর্মকর্তাকে দিবেন। M এ উক্তরূপ আচরণে আপনার পেশা ক্ষতিগ্রস্থ হওয়ায় The Canons of Professional Conduct and Etiquette এর বিধান উল্লেখপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন।                                                                
খ) আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়াদি বিবেচনায় নিবেন? The Canons of Professional Conduct and Etiquette এর বিধানানুসারে সংক্ষেপে উত্তর দিন।                                                                
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩
মুসলিম আইন
বিষয় কোড: ৫০৩
সময়্রঃ ৪.০০ ঘন্টা |পূর্ণমানঃ ১০০

মুসলিম আইন এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩ এর প্রশ্ন



চুক্তি আইন ও টর্ট আইন | এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩
চুক্তি আইন ও টর্ট আইন
বিষয় কোড: ৫০২
সময়্রঃ ৪.০০ ঘন্টা |পূর্ণমানঃ ১০০

চুক্তি আইন ও টর্ট আইন এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩ এর প্রশ্ন



আইনবিজ্ঞান | এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩
আইবিজ্ঞান
বিষয় কোড: ৫০১
সময়্রঃ ৪.০০ ঘন্টা |পূর্ণমানঃ ১০০

আইনবিজ্ঞান এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩ এর প্রশ্ন