Articles by "আইনবিজ্ঞান"
আইনবিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

জাতীয়  বিশ্ববিদ্যালয়

এল এল. বি. প্রিলিমিনারী

বিষয়ঃ আইনবিজ্ঞান (Jurisprudence)

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর এলএল.বি. প্রিলিমিনারী পরীক্ষার আইনবিজ্ঞান বিষয়ের সম্ভাব্য টীকা উপস্থাপন করা হলো। স্বল্প সময়ে ভাল নম্বর প্রাপ্তির জন্য এ অংশ থেকে পড়ার বিকল্প নেই। 


আইনবিজ্ঞান- টীকা লিখনঃ

দোষী মন (Mens Rea)

ড্যামনাম সাইন ইনজুরিয়া (Damnum Sine Injuria)

কমন ল এবং ইক্যুইটি

প্রাসঙ্গিক মন্তব্য (Obiter dicta)

ভোগজনিত অধিকার (Prescription)

বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা

অনুমান (Presumption)

শারীরিক দখল (Corporal Possession)

নজির (Precedent)

স্বাভাবিক ব্যক্তি ও কৃত্রিম ব্যক্তি (Natural Person & Artificial Person)

আইনানুগ ব্যক্তি

রেসিও ডিসাইডেন্ডি


অপরাধ আইন ও টর্ট আইন

মূল আইন ও পদ্ধতিগত আইন (Substantive Law & Procedural Law)

আন্তর্জাতিক আইন (International Law))

সাংবিধানিক আইন (Constitutional Law)

প্রশাসনিক আইন (Administrative Law)


প্রচলিত আইন

নৈতিক আইন

রাষ্ট্রীয় আইন

রাষ্ট্রীয় সার্বভৌমত্ব

সংবিধিবদ্ধ আইন


আইনগত ব্যাখ্যা (Judicial Interpretation)

আইনগত অধিকার ও কর্তব্য

আইনগত ও তথ্যগত প্রশ্ন

লিগ্যাল ও ইকুইটেবল রাইট

কায়েমী ও সম্ভাব্য মালিকানা


ঐতিহাসিক মতবাদ ও দার্শনিক মতবাদ

অখন্ড বাধ্যবাধকতা

সমবর্তী দখল

সংশ্লেষণ পদ্ধতি




বিঃ দ্রঃ  উপরিউক্ত বিষয়গুলো ভালভাবে আয়ত্ব করলে শুধুমাত্র টীকা লিখন নয়, পার্থক্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রদানে সহায়ক ভূমিকা রাখবে। তবে যাদের পড়ার সময় খুবই কম বা আমার মতো ফাঁকিবাজ তারা সংক্ষিপ্ত সিলেবাসের জন্য যোগাযোগ করতে পারেন।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩
আইবিজ্ঞান
বিষয় কোড: ৫০১
সময়্রঃ ৪.০০ ঘন্টা |পূর্ণমানঃ ১০০

আইনবিজ্ঞান এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩ এর প্রশ্ন


no image
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

আইন ও আইন বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি?

১. আইন বিজ্ঞান আইন সম্পর্কে বিশেষ জ্ঞান দ্বারা আইনের পর্যবেক্ষণ ও অনুসন্ধান চালানো যায়। ইহা কোনো কর্তৃপক্ষ সৃষ্টি করে না। আইন হলো সামাজিক জীব হিসেবে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত ও প্রয়োগকৃত বিধিমালা।

২. আইন বিজ্ঞান আইন ও আইন বিজ্ঞানের মূলনীতি পর্যালোচনা করে এবং আইনে ব্যবহৃত শব্দগুলির ব্যাখ্যা প্রদান করে। পক্ষান্তরে আইন ন্যায়পর প্রতিষ্ঠা করে। জনগণের কল্যাণ সুনিশ্চিত করাই আইনের মূল লক্ষ্য।

৩. আইন বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্র সারা বিশ্ব, বিশ্বের আইন ব্যবস্থা সমূহের সাধারণ ধারণা এবং মৌলিক নীতি সমূহ আলোচনা করাই এর বিষয়বস্তু। কিন্তু আইনের প্রয়োগ দেশের অভ্যন্তরে (আন্তর্জাতিক আইন ব্যতীত)

৪. আইন বিজ্ঞান কোনো অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে না বরং এ সম্পর্কে ধারণা প্রদান করে। অপরদিকে আইন অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে।

৫. আইন বিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এই কারণে যে, ইহা বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান ও পর্যবেক্ষণ চালায়। কিন্তু আইন কে বিজ্ঞান বলা হয় না, ইহা নিজেই পর্যবেক্ষন ও গবেষণার বিষয়বস্তু।

৬. আইন বিজ্ঞানের ধারণাসমূহ প্রাচীনকাল থেকে আধুনিক কালের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ ও প্রভাব দ্বারা নিরূপিত। অথচ এই আইনে এরূপ পরিদৃষ্ট হয় না।

৭. আইন বিজ্ঞান আইনের কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করে। কিন্তু আইন এসব ক্ষেত্রে প্রবেশ করে না।

৮. আইন বিজ্ঞান একটি মূল শাস্ত্র, কিন্তু আইন হচ্ছে এই শাস্ত্র প্রয়োগের মূল বিষয়। ব্যাকরণ যেমন ভাষা শেখার শাস্ত্র, আইন বিজ্ঞান তেমনি আইন শেখার শাস্ত্র।
    Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

    আইনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা  কি?

    আইনবিজ্ঞানের কোন ব্যবহারিক প্রয়োগ দেখা যায় না কিন্তু আইন প্রয়োগ কালে এর তাত্ত্বিক বিশ্লেষণে আইনবিজ্ঞান এর প্রয়োজন হয়। তাই আইনবিজ্ঞান পাঠের প্রত্যক্ষ প্রয়োগ না হলেও এর বাস্তব মূল্য অপরিসীম। এগুলি মূলত নিম্নরূপঃ

    প্রথমতঃ আইনের মৌলিক ধারণাসমূহ বিশ্লেষণ করে আইনবিজ্ঞান। তাই অধ্যাপক হল্যান্ড, আইনবিজ্ঞান কে 'আইন শিক্ষার ব্যাকরন' হিসাবে আখ্যায়িত করেছেন। আইনবিজ্ঞান পাঠ করলে আইনের মূলনীতি ও উদ্দেশ্য সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হয়। তাই অবৈধ কার্য, আইনগত ক্ষতি, অভিপ্রায়, শাস্তি ইত্যাদি সম্পর্কে আইনবিজ্ঞান যেরুপ বিশ্লেষণ করে সেগুলো আয়ত্ত করলে একজন আইনের ছাত্র কোন আইনগত সমস্যা সমাধানের ক্ষেত্রে চিত্তাকর্ষক যুক্তি প্রদর্শনের কলাকৌশল আয়ত্ত করতে পারে। কাজেই একজন সুদক্ষ আইনজীবী বা আইনবিদ হতে হলে আইনবিজ্ঞান পাঠের প্রয়োজন।

    Jurisprudence


    দ্বিতীয়তঃ সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য আইন গৃহীত হয় বা প্রণীত হয়। স্যামন্ড বলেন, "দেশের আইন কাঠামোর উপর প্রয়োজনীয় আলোকপাত করা হলো আইনবিজ্ঞান পাঠের মুখ্য উদ্দেশ্য।" একটি দেশের আইন সভা বা আইন প্রণেতাগণ আইনবিজ্ঞানের মৌলিক সূত্রগুলির উপর ভিত্তি করে দেশের জন্য বিজ্ঞানসম্মত আইন প্রণয়নে সচেষ্ট হন। কাজেই আইন প্রণয়নের ক্ষেত্রে আইনবিজ্ঞানের ভূমিকা যথেষ্ট। নতুন কোনো আইন প্রণীত হলে এর কার্যকরিতা কিরূপ হবে এবং ইহা কিভাবে ব্যবহৃত হতে পারে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আইনবিজ্ঞান যথার্থভাবে পাঠ করতে হবে।

    তৃতীয়তঃ আইনবিজ্ঞান পাঠ করে এক ব্যক্তি সচেতন নাগরিক হতে পারে। প্রত্যেক ব্যক্তির কিছু সামাজিক দায়িত্ব ও অধিকার আছে। একজনের অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্যের অধিকার যেন লঙ্ঘিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা দরকার। আইনবিজ্ঞান এরুপ প্রয়োজনীয় জ্ঞান দেয়।

    চতুর্থতঃ বিচার প্রশাসন আইনবিজ্ঞানের এক অন্যতম বিষয় বিধায় বিচার কার্যে নিয়োজিত ব্যক্তিদের আইনবিজ্ঞান অধ্যায়নের প্রয়োজন। শাস্তির উদ্দেশ্য কি এবং বিভিন্ন প্রকার শাস্তির প্রয়োজনীয়তা ও কার্যকরীতা সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে আইনবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। একজন ভালো বিচারক হতে হলে তাকে অবশ্যই একজন ভালো আইন বিজ্ঞানী হতে হবে।

    পঞ্চমতঃ এই শাস্ত্র অধ্যয়ন এর দ্বারা মানুষের মন আইনগত চিন্তাধারার প্রতি উদ্বুদ্ধ হয়। তাই আইনের গবেষণার ক্ষেত্রে আইনবিজ্ঞান যথেষ্ট ভূমিকা রাখে। এ জন্য আইন শাস্ত্র গবেষকদের জন্য আইনবিজ্ঞান পাঠ করা অত্যাবশ্যকীয়।

    ষষ্ঠতঃ আইনবিজ্ঞান যেহেতু আইনের ব্যাকরণ,চক্ষু ও অভিধানস্বরুপ যেহেতু আইনের যথার্থ জ্ঞান লাভ করতে হলে প্রথমে আইনবিজ্ঞানের জ্ঞান অর্জন করা প্রয়োজন।

            পরিশেষে ইহা নিঃসন্দেহে বলা যেতে পারে যে, আইনবিজ্ঞান শুধু যথার্থ আইনবিদ, বিচারক, আইন গবেষক ও সচেতন নাগরিক হতে সাহায্য করে না তাই নয় এই শাস্ত্র পাঠে লব্ধ জ্ঞান সমগ্র আইনগত, রাজনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।
    Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
    নজীর বলতে পূর্ববর্তী মামলার সিদ্ধান্তকে বুঝায় যা পরবর্তী অনুরূপ মামলায় বিচারকার্যে অনুসৃত হয়। একটি মামলার সিদ্ধান্ত গ্রহণে আদালতকে অনেক কিছু বিবেচনা করতে হয় এবং এই সিদ্ধান্তগুলি পরবর্তীকালে দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয়। নজীর বা পূর্বদৃষ্টান্ত হল উর্দ্ধতন আদালত কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত বা রায়, যা পরবর্তীকালের অনুরূপ কোন মামলায় আদালত কর্তৃক অনুসরণযোগ্য বলে বিবেচিত হয়। এরূপ না করা হলে একই ধরণের পরিস্থিতিতে বিভিন্ন আদালত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতেন।

    নজীর বলতে কি বুঝ? (What do you mean by Precedent?)

    শাব্দিক অর্থঃ নজীর শব্দের অর্থ পূর্বদৃষ্টান্ত। ইংরেজিতে এটিকে Ruling বলা হয়।


    precedent


    বিশেষজ্ঞদের সংজ্ঞাঃ

    Prof. Jenks এর মতে,
    কোন এখতিয়ারবান আদালত কোন মামলায় আইন সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই নজীর।

    Prof. Keeton এর মতে,
    A Judicial Precedent is a judicial decision to which authority has in some measure been attached. অর্থাৎ বিচার বিভাগীয় নজীর বলতে এমন একটি বিচার বিভাগীয় সিদ্ধান্তকে বুঝায়, যার প্রতি কর্তৃত্ব আরো করা হয়েছে।

    Prof. Gray এর মতে,
    এটি হল আদালতের কথিত ও কৃত এমন কাজ বা সিদ্ধান্ত, যা পরবর্তীতে আইন হিসেবে গণ্য হয়।

    নজীর এর শ্রেণীবিভাগঃ

    আইনবিদ অধ্যাপক স্যামন্ড (Prof. Salmond) - এর মতে নজীর বা পূর্ব মীমাংসিত নীতিকে দুইভাগে ভাগ করেছেন। যথাঃ
    1. কর্তৃত্বমূলক (Authoritative) নজীর
    2. অনুসরণযোগ্য (Persuasive) নজীর

    ১. কর্তৃত্বমূলক (Authoritative) নজীরঃ
        যে সকল নজীর গ্রহণ করা বিচারকদের জন্য বাধ্যতামুলক তাকে কর্তৃত্বমূলক নজীর বলা হয়। বিচার পরিচালনায় এগুলিকে গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার মত স্বেচ্ছাধীন ক্ষমতা বিচারকের নাই। উদাহরণস্বরূপ, বাংলাদেশের সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত এ দেশের আদালতগুলির জন্য কর্তৃত্বমূলক নজীর।
     
    ২. অনুসরণযোগ্য (Persuasive) নজীরঃ 
        যে সকল নজীর গ্রহণ করতে বিচজারকগণ বাধ্য থাকেন না বটে, কিন্তু বিচারকার্য পরিচালনায় গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকেন, সেগুলোকে অনুসরণযোগ্য নজীর বলা হয়। এগুলির প্রভাব তাদের নিজস্ব গুণাগুণের উপর নির্ভর করে এবং এগুলি অনুসরণ করার কোন আইনগত বাধ্যবাধকতা না থাকলেও বিচারকার্যে যথেষ্ট সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, ভারতীয় সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত এ দেশের আদালতগুলির জন্য কর্তৃত্বমূলক নয়, এগুলি অনুসরণযোগ্য নজীর।

    উপরিউক্ত বর্ণিত নজীর ছাড়াও নজীরকে দু'ভাগে ভাগে করা হয়। যথাঃ
    1.  ঘোষণামূলক নজীর
    2. মৌলিক নজীর

    ১. ঘোষণামূলক নজীরঃ
        দেশে প্রচলিত আইনের নীতি বা বিধি প্রয়োগ হয় যে নজীরে তা হচ্ছে ঘোষণামূলক নজীর। ঘোষণামূলক নজীর অনুসরণ করা হয় এজন্য যে, এটা একটা প্রতিষ্ঠিত আইন।

    ২. মৌলিক নজীরঃ
        আইনের নতুন নীতি সৃষ্টি করে যে নজীর তা হচ্ছে মৌলিক নজীর। মৌলিক নজীর ভবিষ্যতের জন্য প্রয়োগযোগ্য নতুন আইন।
    no image
    Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

    আইনবিজ্ঞান কাকে বলে?

    (What is Jurisprudence?)

    জুরিসপ্রুডেন্স কি?

    ইংরেজি শব্দ 'Jurisprudence' -এর বাংলা অনুবাদ আইনবিজ্ঞান।