Articles by "চুক্তি আইন"
চুক্তি আইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

জাতীয়  বিশ্ববিদ্যালয়

এল এল. বি. প্রিলিমিনারী

বিষয়ঃ চুক্তি আইন ও টর্ট আইন (Law of Contract and Tort)

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর এলএল.বি. প্রিলিমিনারী পরীক্ষার চুক্তি আইন ও টর্ট আইনের সম্ভাব্য টীকা উপস্থাপন করা হলো। স্বল্প সময়ে ভাল নম্বর প্রাপ্তির জন্য এ অংশ থেকে পড়ার বিকল্প নেই। 


০১. চুক্তি আইন- টীকা লিখনঃ

  • জিম্মা চুক্তি
  • ঘটনানির্ভর চুক্তি
  • বাজী চুক্তি
  • নিম চুক্তি
  • বাতিল চুক্তি ও বাতিলযোগ্য চুক্তি
  • গ্যারন্টি চুক্তি
  • চুক্তিভঙ্গ
  • চুক্তির পরিসমাপ্তি
  • বলপ্রয়োগ
  • প্রতিদান
  • প্রতারণা
  • উত্তরকালীন অসম্ভব্যতা
  • প্রতিনিধি (Agent)
  • স্বাধীন সম্মতি
  • পাল্টা প্রস্তাব
  • প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ
  • অনুচিত প্রভাব


০২. টর্ট আইন- টীকা লিখনঃ

  • অতি দূরবর্তী ক্ষতি (Remoteness of damage)
  • আইনগত ক্ষতি (Legal damage)
  • মানহানী (Defamation)
  • প্রেসক্রিপশন (Prescription)
  • রেস ইপসা লুকুইটার (Res ipsa liquiter)
  • সায়েন্টার বিধি
  • ট্রেসপাস এ্যাব ইনিশিও
  • ড্যামনাম সাইন ইনজুরিয়া (Damnum Sine Injuria)
  • ইউবি জাস ইবি রিমেডিয়াম
  • লিবেল ও স্লান্ডার
  • ভলেন্টি নন-ফিট ইনজুরিয়া (Volent'i non fit injuria)
  • পরার্থ দায়  
  • অবহেলা
  • চূড়ান্ত দায়
  • শেষ সুযোগ বিধি
  • রুপান্তর ও বস্তুতে অনধিকার প্রবেশ
  • অবৈধ কয়েদকরণ
  • সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাত
  • রাইল্যান্ডস বনাম ফ্লেচার বিধি
  • ইন্নুয়েন্ড (Innuendo)




বিঃ দ্রঃ  উপরিউক্ত বিষয়গুলো ভালভাবে আয়ত্ব করলে শুধুমাত্র টীকা লিখন নয়, পার্থক্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রদানে সহায়ক ভূমিকা রাখবে। উল্লেখ্য যে, 'চুক্তি আইন ও টর্ট আইন' এর বিগত বছরের প্রশ্নের পর্যবেক্ষণে দেখা যায় পর পর দুই বছর টীকা লিখন থেকে প্রশ্ন আসে না বললেই চলে; এক্ষেত্রে  (---) দুইয়ের মধ্যে পার্থক্য বেশি আসে। এজন্য যদি গত বছরের পরীক্ষায় টীকা লিখন থেকে প্রশ্ন আসে, তবে এবছরের প্রস্তূতির জন্য টীকা লিখন বিষয়ে কম পড়লেও চলবে; পার্থক্য পড়ায় গুরুত্ব বেশি দিতে হবে। 

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩
চুক্তি আইন ও টর্ট আইন
বিষয় কোড: ৫০২
সময়্রঃ ৪.০০ ঘন্টা |পূর্ণমানঃ ১০০

চুক্তি আইন ও টর্ট আইন এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩ এর প্রশ্ন



আইনবিজ্ঞান | এলএল. বি (১ম পর্ব) পরীক্ষা ২০১৩

no image
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
দৈনন্দিন জীবনে ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হয়। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই একটি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।

কিন্তু আমরা অনেক সময়েই চুক্তি লিখিতভাবে সম্পাদন করিনা। ফলে ভবিষ্যতে এ নিয়ে নানা ধরনের জটিলতা বা বিরোধের সৃষ্টি হয়। তাই আইনানুযায়ী চুক্তি লিখিতভাবেই সম্পন্ন করা উচিত।

চুক্তি আইন, ২৫ ধারায় বলা হয়েছে, স্বাভাবিক স্নেহ-প্রীতির ক্ষেত্রে কোনো প্রতিদান ছাড়া নিকট আত্মীয়কে, কোনো কিছু প্রদানের চুক্তি অবশ্যই লিখিত ও নিবন্ধিত হতে হবে। অর্থ্যাৎ নিকট আত্মীয়দের সাথেও লিখিত চুক্তি করা বাঞ্ছনীয়।

আবার আইনে বলা আছে, তামাদিগ্রস্ত ঋণ পুরোপুরি বা আংশিক পরিশোধের অঙ্গীকার লিখিত এবং ঋণগ্রহীতা বা তার প্রতিনিধির স্বাক্ষরিত হতে হবে। কারণ, ঋণ গ্রহণ ও প্রদান উভয় ক্ষেত্রেই তা লিখিত হতে হবে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই তা করি না।

কোম্পানি আইনানুযায়ী মেমোরান্ডাম অব এসোসিয়েশেন, আটিকেল অব এসোসিয়েশন ও কোম্পানি সম্পাদিত কোনো চুক্তি লিখত হতে হবে।
সম্পত্তি হস্তান্তর আইনানুযায়ী সম্পত্তি বিক্রি, বন্ধক, লিজ, বিনিময় ও নালিশযোগ্য দাবী হস্তান্তরের চু্ক্তি অবশ্যই লিখিত হতে হবে।

এছাড়াও গ্রন্থস্বত্ব আইনের ৫ ধারা ও শিপিং আইনের ৫৪ ধারা মতে চুক্তিসহ আরো কিছু চুক্তি অবশ্যই লিখিতভাবে সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন আইনানুযায়ী কয়েকটি চুক্তিসংক্রান্ত দলিল অবশ্যই নিবন্ধন করতে হবে। যেমন: স্থাবর সম্পত্তি দান, ১০০ টাকা বা তার চেয়ে বেশি মূ্ল্যের স্থাবর সম্পত্তিতে এখন বা বা ভবিষ্যত কোনো অধিকার বা স্বত্ব সৃষ্টিকারী।
এছড়াও
- এক বছর বা তার বেশি সময়ের জন্য ভাড়া চুক্তির লিজ
- পোষ্য গ্রহণের অনুমতি পত্র

রেজিস্ট্রেশন আইনে ৪৯ ধারায় আছে যে, ১৭ ধারামতে বাধ্যতামূলকভাব রেজিসিট্রযোগ্য কোনো দলিল রেজিস্ট্রি করা না হলে
- উল্লিখিত স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তা প্রয়োগ করা যাবে না
- পোষ্য গ্রহণের ক্ষমতা প্রয়োগ করা যাবে না
- স্থাবর সম্পত্তির লেন-দেন বা পোষ্য গ্রহণের ক্ষেত্রে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বলে গণ্য হবে না
তবে এরকম দলিল আংশিক সম্পাদন বা রেজিস্ট্রেশন প্রযোজনীয় নয় এই ধরনের অনুমোদিত লেনদেনর সাক্ষ্য হিসেবে গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে।
no image
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

সংজ্ঞা, টিকা এবং গুরুত্বপূর্ণ পার্থক্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল.বি. (প্রিলিমিনারী) চুক্তি আইন - দ্বিতীয় পত্র এর সংজ্ঞা, টিকা এবং গুরুত্বপূর্ণ পার্থক্যের জন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা অত্যাবশাকঃ

০১. চুক্তি ও সম্মতি।

০২. বাতিল সম্মতি ও বাতিলযোগ্য সম্মতি।

০৩. বাতিল, বাতিলযোগ্য, বৈধ, অবৈধ এবং অবলবৎযোগ্য চুক্তি।

০৪. প্রস্তাব, চালু প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব

০৫. তথ্যগত ভুল ও আইনগত ভুল।

০৬.আইনের ভুল ও ঘটনার ভুল।

০৭. ভুল, প্রতারণা এবং মিথ্যা বর্ণনা।

০৮. বীমা চুক্তি ও বাজী চুক্তি।

০৯. বাজী চুক্তি, ঘটনা নির্ভর চুক্তি ও চূড়ান্ত চুক্তি।

১০. জামিন চুক্তি ও ক্ষতিপূরণ চুক্তি।

১১. জরিমানা ও খেসারত।

১২. বন্ধক ও রেহেন।

১৩. এজেন্ট ও ভৃত্য।

১৪. ঘটনা নির্ভর চুক্তি ও পারস্পারিক অঙ্গিকার ভিত্তিক চুক্তি।

১৫. প্রতি প্রস্তাব

১৬. প্রস্তাবের নিমিত্তে আমন্ত্রণ

১৭. বিনিময় মূল্য

১৮. নিম চুক্তি

১৯. উত্তরকালীন অসম্ভবতা

২০. স্বাধীন সম্মত্তি

২১. জিম্মাদারী বা জিম্মাচুক্তি

২২. অতীত প্রতিদান

২৩. চুক্তির আদর্শ নমুনা

২৪. অনুচিত প্রভাব ও বল প্রয়োগ

২৫. প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ

২৬. উদ্দেশ্যের বৈধতা

২৭. গ্যারন্টি চুক্তি

বিঃ দ্রঃ পোস্টটি পরবর্তীতে আপডেট করা হবে।