Articles by "প্রজ্ঞাপন"
প্রজ্ঞাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

গত ২৬ অক্টোবর ২০২৩ খ্রি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট অনুসারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করা হবেঃ


জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ২০২৪ খ্রিষ্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন

(ক) সাধারণ ছুটিঃ ১৪ দিন (১টি সাপ্তাহিক ছুটির দিনসহ)

(খ) নির্বাহী আদেশে সরকারি ছুটিঃ ০৮ দিন (১টি সাপ্তাহিক ছুটির দিনসহ)



(গ) ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব): ০৫ দিন (২টি সাপ্তাহিক ছুটির দিনসহ)

(ঘ) ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব): ০৯ দিন (৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ)

(ঙ) ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব): ০৮ দিন (২টি সাপ্তাহিক ছুটির দিনসহ)



(চ) ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব): ০৫ দিন (৩টি সাপ্তাহিক ছুটির দিনসহ) (ছ) ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভূক্ত কর্মচারীদের জন্য): ০২ দিন (১টি সাপ্তাহিক ছুটির দিনসহ)

প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে বিশেষ নির্দেশনাঃ

  • একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোট করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।
  • যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিম, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

অদ্য ১৮ জুলাই, ২০২৩ইং রোজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে "বিশেষ সুবিধা" প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রকাশিত প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ সুবিধার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সরকারি চাকরিরতদের জন্য ন্যূনতম ১০০০ (এক হাজার) টাকা  ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ (পাঁচশত) টাকা হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। উক্ত প্রঞ্জপন অনুসারে উল্লেখিত বিশেষ সুবিধাটি ১ জুলাই ২০২৩ তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।


অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনটি নিম্নে উপস্থাপন করা হলোঃ

Special Benefit



প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ১৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের এ বছরের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে "বিশেষ সুবিধা" প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম এক হাজার (১০০০) টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম পাঁচশত (৫০০) টাকা হারে প্রদান করা হবে।


"বিশেষ সুবিধা" কার্যকরের ধাপসমূহঃ

ক) চাকরিরত কর্মচারীরা ১ জুলাই ২০২৩ তারিখ থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন;

খ) পুনঃস্থাপনকৃত পেনশনারাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে, তবে ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন;

গ) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন;

ঘ) যে সব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না;

ঙ) জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন;

চ) সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশের (অর্ধেক) ওপর ৫ শতাংশ হারে এ ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন;

ছ) বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন না।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

আয়কর আইন, ২০২৩

২০২৩ সালের ১২নং আইন

  • Date: 22 June, 2023
  • Title: ২০২৩ সনের ১২ নং আইন।--আয়কর আইন ২০২৩।
  • Ministry: National Parliament of Bangladesh
  • Page: 8086-8400

আয়কর আইন, ২০২৩  প্রণয়নের মাধ্যমে সরকার Income-Tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI OF 1984) রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করেছে।

IncomeTax 2023


আয়কর আইন, ২০২৩

অংশ ১

প্রারম্ভিক

১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। - (১) এই আইন আয়কর আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।


সম্পূর্ণ আইনটি পড়তে ভিজিট করুনঃ আয়কর আইন, ২০২৩


২। সংজ্ঞা।---- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে, -------

(১) "অবলোপিত মূল্য" অর্থ তৃতীয় তফসিলের অংশ ১ এ সংজ্ঞায়িত অবলোপিত মূল্য;


(২) "অতিরিক্ত কর কমিশনার (আপিল)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত অতিরিক্ত কর কমিশনার (আপিল) এবং যুগ্ম কর কমিশনার (আপিল);


(৩) "অতিরিক্ত সহকারী কর কমিশনার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত অতিরিক্ত সহকারী কর কমিশনার;


(৪) "অনিবাসী" অর্থ নিবাসী নহেন এইরূপ কোনো ব্যক্তি;


(৫) "অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল" অর্থ দ্বিতীয় তফসিলের অংশ ১ এর বিধান অনুসারে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল;

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
গত ২৬শে এপ্রিল ২০২৩ রোজ বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সম্পর্কিত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সম্পর্কিত প্রজ্ঞাপন

  • Date: 26/04/2023
  • Title: এস.আর.ও. নং-৯১-আইন/২০২৩।--নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩।
  • Ministry: Election Commission Secretariat
  • Page: 4947-4969

নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯(২০০৯ সনের ৫নং আইন) এর ধারা ১৯, ধারা ৯ এর উপ-ধারা (১) এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতির পূর্বানুমোদনক্রমে, নিম্নরুপ বিধিমালা প্রণয়ন করিল, যথাঃ


সম্পূর্ণ প্রজ্ঞাপনটি পেতে ভিজিট করুনঃ https://drive.google.com/file/d/1HnSbTEfy4E3JrTnOm05jp-brettkYTNG/view?usp=share_link


তথ্যসূত্রঃ Website: www.bgpress.gov.bd 

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির শপথ ও কার্যভার গ্রহণ সম্পর্কিত প্রজ্ঞাপন

অদ্য ২৪শে এপ্রিল ২০২৩ রোজ সোমবার বাংলাদেশের ২২তম নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ ও কার্যভার গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন ৭৩ বছর বয়সী জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ পাঠ শেষ হওয়ার পর বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন।


০১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কিত প্রজ্ঞাপনঃ

  • Date: 24/04/2023
  • Title: নম্বরঃ ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০১.২৩.১০৮।--গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জনাব মোঃ সাহাবুদ্দিন অদ্য ২৪ এপ্রিল ২০২৩ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন।
  • Ministry: Cabinet Division
  • Page: 4881

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জনাব মোঃ সাহাবুদ্দিন অদ্য ১১ বৈশাখ ১৪৩০/২৪ এপ্রিল ২০২৩ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন।  



০২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ সম্পর্কিত প্রজ্ঞাপনঃ

  • Date: 24/04/2023
  • Title: নম্বরঃ ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০১.২৩.১০৯।--জনাব মোঃ সাহাবুদ্দিন অদ্য ২৪ এপ্রিল ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিয়াছেন।
  • Ministry: Cabinet Division
  • Page: 4883


জনাব মোঃ শাহাবুদ্দিন অদ্য ১১ বৈশাখ ১৪৩০/২৪ এপ্রিল ২০২৩ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিয়াছেন।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট প্রদান করা যাবে। গত ০৯ ডিসেম্বর, ২০২১খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনস্ত সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ কর্তৃক এ–সম্পর্কিত এক পরিপত্র জারি করেছে।


নিম্নে সর্বসাধারণের জ্ঞাতার্থে উক্ত পরিপত্রটি হুবহু উপস্থাপন করা হলোঃ


Passport Correction Related


পাসপোর্ট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতেঃ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরঃ www.dip.gov.bd

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.


অদ্য ৩১/০৮/২০২২ইং রোজ বুধবার বিচার ব্যবস্থায় একটি নতুন দ্বার উন্মোচিত হলো। সাক্ষ্য আইন, ১৮৭২ সংশোধনের মাধ্যমে ডিজিটাল রেকর্ড/ ইলেক্ট্রনিক রেকর্ড (কল রেকর্ড/ সিসিটিভি ফুটেজ/ ডিজিটাল ডেটা) আদালতে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।

Evidence Act 1872 সংশোধনকল্পে আনীত বিলঃ

  • Date: Aug 31, 2022
  • Title: বা. জা. স. বিল নং ২১/২০২২।--Evidence Act, 1872 সংশোধনকল্পে আনীত বিল।
  • Ministry: National Parliament of Bangladesh
  • Page: 14815 - 14826












Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশ বার কাউন্সিল

www.barcouncil.gov.bd

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২২ এর তফসিল






Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

প্রজ্ঞাপন

তারিখঃ ১৭ ফাল্গুন ১৪২৮/ ০২ মার্চ ২০২২

নম্বরঃ ০৪.০০.০০০০.৪২৩.৯৯.০০১.১৯.১৭--২০ ফেব্রুয়ারি ২০২২/০৭ ফাল্গুন ১৪২৮ তারিখের মন্ত্রিসভা-বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার নিম্নরূপ নির্দেশনা জারি করিলঃ



Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বর্ণিত ব্যক্তিবৃন্দকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রদান প্রসঙ্গে।

  • Date: 26-Feb-2022
  • নম্বর: ০৪.০০.০০০০.৪২১.৫৩.০৪৪.২২.০৬৮।--বর্ণিত ব্যক্তিবৃন্দকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রদান প্রসঙ্গে।
  • Ministry: Cabinet Division
  • Page: 5701


জনাব কাজী হাবিবুল আউয়াল, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) - কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রসঙ্গে।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

জনাব কাজী হাবিবুল আউয়াল, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) - কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রসঙ্গে।

  • Date: 26-Feb-2022
  • নম্বর: ০৪.০০.০০০০.৪২১.৫৩.০৪৪.২২.০৬৭।--জনাব কাজী হাবিবুল আউয়াল, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত)-কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রসঙ্গে।
  • Ministry: Cabinet Division
  • Page: 5699



Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

প্রকাশঃ শনিবার, ফেব্রুয়ারি ৫, ২০২২

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে নিম্নোল্লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হলো।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের নিমিত্ত বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন- ২০২২ এর গেজেট


প্রকাশঃ ২৯ জানুয়ারি, ২০২২

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

 Ministry of Law, Justice and Parliamentary Affairs

  • শিরনামঃ অধ্যাদেশ নং ০১, ২০২১।--Bangladesh Legal Practitioners and Bar Council (Amendment) Ordinance, 2021.
  • পৃষ্ঠাঃ ১১৭০৫-১১৭০৬
  • তারিখঃ ২৮-০৭-২০২১

Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 সংশোধনকল্পে প্রণীত



Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

 The Civil Courts Act, 1887 (Act No. XII of 1887)

Civil Courts  Act, 1887 (Amendment) 2021

(ধারা ১৯ধারা ২১ এর সংশোধন)

(Amendment) 2021 দ্বারা (Amendment) 2016 রহিত করা হয়েছে।

০১. দেওয়ানী আদালতের আর্থিক এখতিয়ারঃ

  • দেওয়ানী আদালতসমূহের আর্থিক এখতিয়ার Civil Courts Act, 1887 এর ১৮, ১৯ এবং ২১ ধারায় বর্ণনা করা হয়েছে।
  • সর্বনিম্ন আদালত নির্ধারণ করা হবে আদালতের আর্থিক এখতিয়ারের মাধ্যমে।
  • এই আর্থিক এখতিয়ার আদালতের আদি এখতিয়ার  এবং আপীল এখতিয়ার নির্ধারণের জন্য।


ধারা ১৯ সংশোধিত Civil Courts Act, 1887 (Amendment) 2021

আদালতের নাম আর্থিক এখতিয়ার
যুগ্ম জেলা জজ
সীমাহীন
সিনিয়র সহকারী জজ
২৫ লক্ষ টাকা পর্যন্ত
সহকারী জজ
১৫ লক্ষ টাকা পর্যন্ত


০২. দেওয়ানী আদালতের আপীল  এখতিয়ারঃ

ধারা ২১ সংশোধিত Civil Courts Act, 1887 (Amendment) 2021

দেওয়ানী মোকদ্দমার আপীল আমলে নেওয়ার ও নিষ্পত্তি করার ২ ধরনের আদালতের এখতিয়ার রয়েছে।

ক) জেলা জজ ;

খ) হাইকোর্ট বিভাগ।

যে মূল্যমানের আপীল শুনানী করতে পারে আপীল এখতিয়ার সম্পন্ন আদালত
৫ কোটি টাকার উপরের যে কোন মূল্যমানের
হাইকোর্ট বিভাগে
৫ কোটি টাকা পর্যন্ত আপীল শুনতে পারবে
জেলা জজ


দেওয়ানী আদালতের আর্থিক এখতিয়ার (Amendment) 2021

প্রজ্ঞাপন প্রকাশঃ মঙ্গলবার, জানুয়ারি ১৯, ২০২১



Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসন-১ শাখা

(www.mopa.gov.bd)

সূত্রঃ ০৫.০০.০০০০.১১০.০০.০১৯.১৫-৭৫৭; তারিখঃ ২১ জ্যৈষ্ঠ ১৪২৫ (জুন ০৪, ২০১৮)

বিষয়ঃ বাংলাদেশের ৫ টি জেলার ইংরেজি বানান পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপন

০২ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত নিকার- এর ১১৫ তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টহগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়া এই ০৫ টি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সংঙ্গে সামঞ্জস্য রেখে নিম্নবর্ণিতভাবে সংশোধন করা হলোঃ

ক্রমিক নম্বর বাংলা নাম বর্তমান ইংরেজি বানান পরিবর্তিত সঠিক বানান
চট্টগ্রাম
Chittagong
Chattogram
কুমিল্লা
Comilla
Cumilla
বরিশাল
Barisal
Barishal
যশোর
Jessore
Jashore
বগুড়া
Bogra
Bogura

মূল প্রজ্ঞাপন

5 District Spelling Change
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

(প্রশাসন-১ শাখা)

‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

DATE TITLE MINISTRY PAGE
20-Oct-2020 নং ৪৮.০০.০০০০.০০১.০৯.১২.২০১৯-৬৪৪।--‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে। Ministry of Liberation War Affairs 10471
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ২, ২০২০)

দীর্ঘ প্রক্রিয়ায় তিন ধাপে প্রায় দেড় লাখ আবেদন থেকে যাচাই-বাছাই শেষে নতুন করে আরো এক হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


মঙ্গলবার ( ২ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই গেজেট প্রকাশ করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তালিকা অনুমোদন হয়।

মুক্তিযোদ্ধাদের এই গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে (www.bgpress.gov.bd) পাওয়া যাবে।
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রজ্ঞাপন


Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বার কাউন্সিল এনরোলমেন্ট সম্পর্কিত প্রজ্ঞাপন

প্রকাশঃ বুধবার, ডিসেম্বর ১৯, ২০১৮