Articles by "বাংলাদেশের রাজস্ব আইন"
বাংলাদেশের রাজস্ব আইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের রাজস্ব আইন
বিষয় কোড : ৫০৭

বাংলাদেশের রাজস্ব আইনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি

১. কর বলতে কি বুঝ? করের উদ্দেশ্যাবলি কি কি? কর ধার্যের নিতি সমূহ আলোচনা কর।
২. বাংলাদেশ সরকারের আয়েের উৎসসূহ কি কি? প্রত্যক্ষ ও পরোক্ষ করের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। কর রাজস্ক বৃদ্ধির জন্য তোমার মতামত বর্ণনা কর।
৩. আয়কর বলতে কি বুঝ? একটি দেশের আর্থ-সামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা কর।
৪. করদাতা সনাক্তকারী নম্বর (টিআইএন) বলতে কি বুঝ? টিআইএন কিভাবে পাওয়া যায়? টিআইএন থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? জাল টিআইএন ব্যবহারের শাস্তি কি? কোনো কারণ ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে টিআইএন সার্টিফিকেট ঝুলিয়ে না রাখলে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী কি জরিমানার বিধান আছে?
৫. ক) আয়বর্ষ ও করবর্ষের সংজ্ঞা দাও। কর নির্ধারণে আয়বর্ষ ও করবর্ষের গুরুত্ব আলোচনা কর।
খ) নিম্নলিখিত তথ্য হতে আয়বর্ষ ও করবর্ষ নিরূপণ কর;
i) ১ মার্চ, ২০১১ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০১২ ;
ii) ১ জানুয়ারি ২০১২ থেকে ৩১ ডিসেম্বর ২০১২ ;
iii) ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১২ ;
iv) ১ নভেম্বর ২০১১ থেকে ৩১ অক্টোবর ২০১২;


৬. কর এড়ানো ও কর ফাঁকি বলতে কি বুঝ? আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুসারে নিম্নের অপরাধের জন্য কি কি শাস্তি প্রযোজ্য?
ক) নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা;
খ) আয় গোপন করা হলে;
গ) কর পরিশোধে খেলাপী হলে।

৭. কারা আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য? আবাসিক মর্যাদার অর্থ কী? আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারণ করা হয়? আবাসিক মর্যাদা কিভাবে করদায়কে প্রভাবিত করে?
৮. আয়কর আইনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা? এ্যাপিলেট ট্রাইবোনালের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর। (আয়কর কর্তৃপক্ষ কারা? তাদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।) এই ট্রাইবুনালের কাছে কারা আবেদন করতে পারে? আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রীম কোর্টের ভূমিকা কি?
৯. উপ-কর কমিশনের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর। কর কমিশনের রিভিশনাল ক্ষমতা বর্ণনা কর।
১০. একজন বেতনভোগী ব্যক্তি কত ভিন্ন ধরনের ভবিষ্যত তহবিলের সদস্য হতে পারেন এবং প্রতিটির বিধি বিধান বর্ণনা করো।
১১. কর স্থিতিস্থাপকতা কি? তুমি কি মনো কর বাংলাদেশের কর কাঠামো স্থিতিস্থাপক? যদি না হয় তবে এর কারণ ব্যাখ্যা করো এবং স্থিতিস্থাপক কর কাঠামোর জন্য ব্যবস্থাবলি সুপারিশ কর।
১২. সরকারি অর্থ ব্যবস্থার ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর। সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কর।
১৩. কর বিবরণী সংক্রান্ত নিয়মনীতিগুলো আলোচনা কর।কর বিবরণীর জমা না দেওয়ার আইনগত পরিণাম কী? আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী বিভিন্ন কর অপরাধগুলো কী কী? কোন কোন বিনিয়োগ করের দায় হতে মুক্ত?

১৪. নিম্নলিখিত বিষয়ের উপর টীকা লেখো;
ক) প্রত্যক্ষ ও পরোক্ষ কর।
খ) কর মুক্ত আয়।
গ) বাড়ী ভাড়া ভাতা।
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি।

১৫. কর অবকাশ বলতে কি বুঘ? শিল্পায়নে কর অবকাশ স্কিম কি কোন সুুবিধা বয়ে আনবে? যুক্তিসহ আলোচনা কর।
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

কর অবকাশ বলতে কি বুঝ?

কর-অবকাশ (Tax-holiday):
কর-অবকাশ হচ্ছে অস্থায়ী কর হ্রাস বা বর্জন ব্যবস্থা। কর-অবকাশ বলতে নির্দিষ্ট সময়ের জন্য আয়কর প্রদান হতে অব্যাহতি বুঝায়। দেশকে শিল্পে সমৃদ্ধ করার লক্ষ্যে এবং শিল্পপতিদের শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও সম্প্রসারণে আগ্রহ সৃষ্টি করাই এই কর অব্যাহতির প্রধান উদ্দেশ্য।

এদেশে সর্বপ্রথম কর-অবকাশ ব্যবস্থার প্রচলন করা হয় ১৯৫৯ সালে। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৪ সালে নতুনভাবে এই প্রথার প্রবর্তন করা হয়। নতুন শিল্প প্রতিষ্ঠানকে ৫ বছরের জন্য কর অবকাশ দেয়া হয়। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৫ ও ৪৬ ধারায় এ সম্পর্কে বিধান রয়েছে।


কোন কোন খাতে কর অবকাশ প্রযোজ্য?

Industrial Undertaking Eligible for Tax holiday :

  • active pharmaceuticals ingredient industry and radio pharmaceuticals industry;
  • barrier contraceptive and rubber latex;
  • basic chemicals or dyes and chemicals;
  • basic ingredients of electronic industry (e.g resistance, capacitor, transistor, integrator circuit);
  • bio-fertilizer; (will get tax holiday even it is set up in distict of Dhaka, Narayanganj, Gazipur, Chittagong, introduced in FA 2012)
  • biotechnology;
  • boilers;
  • brick made of made of automatic hybrid Hoffmann kiln technology;
  • compressors;
  • computer hardware;
  • energy efficient appliances;
  • insecticide or pesticide;
  • petro-chemicals;
  • pharmaceuticals;
  • processing of locally produced fruits and vegetables;
  • radio-active (diffusion) application industry (e.g. developing quality or decaying polymer or preservation of food or disinfecting medicinal equipment);
  • textile machinery;
  • tissue grafting; or
  • any other category of industrial undertaking as the Government may, by notification in the official Gazette, specify.

Physical Infrastructure Eligible for Tax holiday:

  • deep sea port;
  • elevated expressway;
  • export processing zone;
  • flyover;
  • gas pipe line,
  • Hi-tech park;
  • Information and Communication Technology (ICT) village or software technology zone;
  • Information Technology (IT) park;
  • large water treatment plant and supply through pipe line;
  • Liquefied Natural Gas (LNG) terminal and transmission line;
  • mono-rail;
  • rapid transit;
  • renewable energy (e.g energy saving bulb, solar energy plant, windmill);
  • sea or river port;
  • toll road or bridge;
  • underground rail;
  • waste treatment plant; or
  • any other category of physical infrastructure facility as the Government may, by notification in the official Gazette, specify.
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

আয়কর নিবন্ধন কি?

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় ন্যূনতম করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে কিংবা ধারা 75(1A) তে বর্ণিত তালিকার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না, রিটার্ন দাখিলের জন্য একজন করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্গত কোন আয়কর কমিশনারেটের অধীনে সার্কেলে থেকে ১২ ডিজিটের TIN গ্রহণ করে নবিন্ধতি হতে হয়। একেই আয়কর নিবন্ধন বলে।


আয়করের জন্য নিবন্ধন প্রয়োজন কেন?

একজন করদাতাকে নিবন্ধনের মাধ্যমে করদাতা হিসাবে সনাক্ত করা হয়। ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আয়কর আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে নিবন্ধন প্রয়োজন। নিবন্ধিত করদাতা বছর শেষে রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে বাৎসরিক আয়, ব্যয় ও সঞ্চয় র্বণনা করেন।

নিম্নোক্ত ক্ষেত্রে আয়কর নিবন্ধন প্রয়োজনঃ

  • আমদানীর উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়;
  • আমদানী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবেদননের সময়;
  • করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়;
  • চুক্তি কার্যকর, পণ্য সরবরাহ বা সেবা প্রদানের লক্ষ্যে দরপত্র দাখিলের সময়;
  • কোম্পানী আইন, ১৯৯৪-এর আওতায় নিবন্ধনকৃত কোন ক্লাবের সদস্য হবার জন্য আবেদন দাখিল করার সময়;
  • সাধারণ বীমার সার্ভেয়ার হিসেবে তালিকাভূক্তি বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের সময়;
  • কোন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ভূমি, ভবন বা এপার্টমেন্টর চুক্তি মূল্য যদি এক লক্ষ টাকার উর্ধ্বে হয়, সেই ক্ষেত্রে ঐ ভূমি, ভবন বা ফ্লাট ক্রয়ের রেজিস্ট্রেশনের সময়।
  • সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত কোন ভূমি, ভবন বা কোন এপার্টমেন্টর ক্রেতা বাংলাদেশের অনিবাসী বাংলাদেশী হইলে তার ক্রয়ের রেজিষ্ট্রেশনের সময় (f) এর বিধান কার্যকর হইবে না;
  • কার, জিপ বা মাইক্রোবাসের মালিকানা পরিবর্তন কিংবা ফিটনেস রেজিষ্ট্রেশন নবায়নের সময়;
  • কোন বানিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানী কর্তৃক কোন ব্যক্তিকে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ঋণ বরাদ্দ দানকালে;
  • ক্রেডিট কার্ড ইস্যুর সময়;
  • ডাক্তার, চার্টার্ড একাউনন্ট্যান্ট, কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনন্ট্যান্ট, আইনজীবি বা আয়কর পেশাজীবির পেশাদারী লাইসেন্স অনুমোদনের সময়;
  • কোন কোম্পানীর ডাইরেক্টর বা কোন কোম্পানীর স্পসর শেয়ার হোল্ডার হওয়ার সময়;
  • বাংলাদেশের নাগরিক নয় এমন অনিবাসীর ক্ষেত্রে (k) এর বিধান কার্যকর হইবে না;
  • মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এর আওতায় নিকাহ রেজিষ্ট্রোরের লাইসেন্স প্রদানের সময়। তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি ইতোমধ্যে নিকাহ রেজিষ্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তার ক্ষেত্রে অত্র বিধান কার্যকর হওয়ার তিন মাসের মধ্যে টি, আই.এন সনদ সংগ্রহ করিতে হইবে;
  • কোন বানিজ্য সংস্থার মেম্বারশিপ নবায়নে বা মেম্বারশিপ আবেদনকালে;
  • গৃহসম্পত্তি নির্মাণের নিমিত্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ), খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিও) এবং রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি(আরডিএ) হতে অনুমোদন পাওয়ার উদ্দেশ্যে প্লান জমা প্রদানের সময়;
  • ড্রাগ লাইসেন্স ইস্যু করণের সময়;
  • সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিতে গ্যাস সংযোগের আবেদনের সময়;
  • সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিত বিদ্যুৎ সংযোগের আবেদনের সময়;
  • ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইমমোভারস, লরী ইত্যাদি রেজিষ্ট্রেসনে, মালিকানা পরিবর্তন, ফিটনেস নবায়নের সময় এবং প্লেইং ফর হায়ারের সময়;
  • ভাড়ায় চালিত ওয়াটার ভ্যাসেলসহ লঞ্চ, ষ্টীমার, ফিসিং ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্প-বার্জ ইত্যাদির সার্টিফিকেট প্রদান বা নবায়নের সময়,
  • ইন্সুরেন্স কোম্পানীর এজেন্ট হিসেবে সার্টিফিকেট রেজিষ্টেশন বা নবায়ন করার সময়;
  • জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক বা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুতের অনুমতি প্রদান বা অনুমতি নবায়নের সময়;
  • উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোয়য়নপত্র জমা দেয়ার সময়;
  • কোন সিটি কর্পোরেমন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুযায়ীর ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্র ভর্তির সময় পিতা/মাতা বা অভিবাবক হওয়ার কারণে।
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

আয়কর কি?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার আয় বা লভ্যাংশরে উপর প্রদেয় কর । আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদসংক্রান্ত জরিমানা, সুদ বা আদায় যোগ্য অর্থকে বুঝায়। অন্য ভাবে বলা যায় যে, কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারনের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।
আরও জানতে, ক্লিক করুন


আয়করের জন্য আয়ের খাত কি কি?

আয়কর অধ্যাদশে ১৯৮৪ অনুযায়ী আয়ের খাত সমূহ নম্নিরূপঃ

  1. বেতনাদি
  2. নিরাপত্তা জামানতের উপর সুদ
  3. গৃহ সম্পত্তির আয়
  4. কৃষি আয়
  5. ব্যবসা বা পেশার আয়
  6. মূলধনী মুনাফা
  7. অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে।
  8. ফার্মের আয়ের অংশ
  9. স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর আওতায় কি কি ধরণের কর আরোপ করা হয়?

আয়কর অত্যাদেশ ১৯৮৪ এর আওতার দুই ধরনরে কর আরোপ করা হয়
১) ব্যক্তিগত আয় কর
২) কর্পোরেট আয়কর
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

আয়কর কি?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার আয় বা লভ্যাংশরে উপর প্রদেয় কর। আয়করগুলি সরকারের জন্য রাজস্বের উৎস। এই আয়করগুলি সরকারি বাধ্যবাধকতাগুলি প্রদান, জনসাধারণের পরিষেবাগুলি তহবিল, এবং নাগরিকদের জন্য পণ্য সরবরাহ করতে ব্যবহৃত হয়।


আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদসংক্রান্ত জরিমানা, সুদ বা আদায় যোগ্য অর্থকে বুঝায়।

অন্য ভাবে বলা যায় যে, কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারনের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।