Articles by "বিজেএস পরীক্ষা"
বিজেএস পরীক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

১৭শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪

অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: রোজ সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থ্যাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে নিম্ন বর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদ সংখ্যাঃ ১০০ (একশত) টি।

অনলাইনে আবেদনপত্র (BJSC Form I) পূরণ ও জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ

ক. আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৩/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ মধ্যহ্ন ১২.০০ ঘটিক।

খ. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩১/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

✅ ১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪ এর আবেদনপত্রঃ
        প্রার্থীকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত BJSC Form I পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

        ১৭শ বিজেএস পরীক্ষার প্রার্থীদের আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১/০৩/২০২৪খ্রি: রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা আছে। কোনো আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে বা সঠিক পাওয়া না গেলে তা বাতিল হতে পারে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদেকে যথাশীঘ্র আবেদনপত্র দাখিল করার জন্য বলা হয়েছে।

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৩

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৩ এর লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা-১০০০ কেন্দ্রে নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবেঃ

BJS Exam Schedule 2023

⇛ পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলিঃ

১। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রের নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

২। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের অন্ততঃ ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

৩। লিখিত পরীক্ষার প্রশ্ন বিতরণের ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

৪। প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

৫। পরীক্ষা কেন্দ্রেব্যাগ, ওয়ালেট/মানিব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক/হাত ঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস সাথে রাখা/আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬। কোনো পরীক্ষার্থী পরীক্ষায় নকল করলে বা অন্য কোনোভাবে অসদুপায় অবলম্বন করলে বা কোনো অসদাচরণ করলে তাকে সংশ্লিষ্ট পরীক্ষা ও পরবর্তী সকল পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭। প্রতিদিনের হাজিরা ও উত্তরপত্রসহ সকল কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর একই ধরনের হতে হবে।

৮। পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণের পরবর্তী এক ঘণ্টার মধ্যে কোনো উত্তরপত্র জমা দেওয়া যাবে না।

৯। কোনো পরীক্ষার্থী জরুরি প্রয়োজনে পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টার পর দায়িত্ব পালনকারী পরিদর্শকের অনুমতি নিয়ে স্বল্প সময়ের জন্য পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবেন।

১০। সকল পরীক্ষার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা হলে আসার জন্য বলা হলো।

১১। কোনো অনিবার্য কারণ বিবেচনায় পরীক্ষার সময়সূচি বাতিল কিংবা পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে পরিবর্তিত সূচি কিংবা নির্দেশনা কমিশনের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

১২। পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষা কেন্দ্রে ও কমিশনের ওয়েব সাইটে ১৮ মে, ২০২৩ খ্রিঃ তারিখে প্রকাশ করা হবে।

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

১৬শ বিজেএস প্রাথমিক পরীক্ষা, ২০২৩ এর ফলাফল

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৩/০৩/২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩ এর প্রাথমিক পরীক্ষার (Preliminary Examination) বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

BJS Exam Result

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রাথমিক পরীক্ষার আসন বিন্যাস

  • পরীক্ষার তারিখঃ ১৮/০৩/২০২৩ খ্রিঃ
  • পরীক্ষার সময়ঃ পূর্বাহ্ণ ১০.০০ - পূর্বাহ্ন ১১.০০

কেন্দ্রঃ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
[ ১৪৮, নিউ বেইলি রোড, ঢাকা ]

BJS Seat Plan

কেন্দ্রঃ সিদ্ধেশ্বরী কলেজ
[ ২৫, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা-১২১৭ ]

BJS Seat Plan C2

কেন্দ্রঃ হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ
[ শান্তিনগর, ঢাকা-১০০০ ]
BJS Seat plan c3

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ প্রাথমিক পরীক্ষার বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৩/০৩/২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩ এর প্রাথমিক পরীক্ষার (Preliminary Examination) বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রাথমিক পরীক্ষার আসন বিন্যাস

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ - এর প্রাথমিক পরীক্ষা আগামী ১৮/০৩/২০২৩ খ্রিঃ শনিবার ঢাকাস্থ নিম্ন বর্ণিত ৩টি কেন্দ্রে পূর্বাহ্ণ ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্তঅনুষ্ঠিত হবে।

16th BJS EXAM 2023

পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসন বিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে আগামী ১৬/০৩/২০২৩ খ্রিঃ তারিখে প্রদর্শন করা হবে। পরীক্ষার্থীগণ উক্ত সময় নিজেদের আসন বিন্যাস জেনে নিতে পারবেন।

উল্লেখ্য যে, ১৬ বিজেএস লিখিত পরীক্ষা, ২০২৩ আগামী মে, ২০২৩ এ অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩ সংক্রান্ত বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থীবাছাই এর উদ্দেশ্যে নিম্নবর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

বিস্তারিত জানতে নিম্নোক্ত বিজ্ঞপ্তিটি পড়ুনঃ

০১. পদ সংখ্যাঃ ১০০ (একশত) টি। (বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)

০২. বেতন স্কেলঃ টাকা ৩০৯৩৫-৩২৪৯০-৩৪১২০-৩৫৮৩০-৩৭৬৩০-৩৯৫২০-৪১৫০০-৪৩৫৮০-৪৫৭৬০-৪৮০৫০-৫০৪৬০-৫২৯৯০-৫৫৬৪০- ৫৮৪৩০-৬১৩৬০-৬৪৪৩০ তৎসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬-এ বর্ণিত ও সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধাদি।

০৩. অনলাইনে আবেদনপত্র ((BJSC Form I) পূরণ ও জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ
  • ক. আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৯/০২/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ মধ্যাহ্ন-১২.০০ ঘটিকা।
  • খ. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ০৯/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ রাত-১১.৫৯ ঘটিকা। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিঃ দ্রঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

০৪. প্রার্থীর বয়সঃ ০১/০১/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে অনধিক ৩২ (বত্রিশ) বছর। (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র অনুযায়ী বয়স নির্ধারিত হবে।) প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স নির্ধারণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

তথ্যসূত্রঃ Bangladesh Judicial Service Commission (Website: www.bjsc.gov.bd)

পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২২ এর চূড়ান্ত ফলাফল

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী) নিয়োগের উদ্দেশ্য গ্রহীত ১৫শ বিজেএস পরীক্ষা, ২০২২ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত ১০৩ (একশত তিন) জন প্রার্থীর রোল নম্বরসমূহ মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট সকলের প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত জানতে নিম্নোক্ত বিজ্ঞপ্তিটি পড়ুনঃ

বিজেএস পরীক্ষার ফলাফল

কোন প্রার্থী অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপন করলে বা তার যোগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে অন্য কোনো গরমিল পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

www.bjsc.gov.bd

পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা-২০২২ এর ফলাফল

১৫শ বিজেএস পরীক্ষা, ২০২২ এর প্রিলিমিনারী পরীক্ষায় নিম্ন বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। লিখিত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি দৈনিক পত্রিকায় ৩১/০৭/২২ তারিখে ও কমিশনের ওয়েব সাইটে ৩০/০৭/২২ তারিখের স্মারক নং ১০.০৩.০০০০.০০৩.৩১.০০২.২২-৬০ মূলে প্রকাশিত হয়েছে। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

ফলাফল সংক্রান্ত মূল নোটিশ

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

www.bjsc.gov.bd

১৫শ বিজেএস পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারী পরীক্ষার আসন বিন্যাস

পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিঃ

  • তারিখঃ ৩০/০৭/২০২২ খ্রিঃ
  • সময়ঃ ১১.০০ - ১২.০০

আসন বিন্যাস সংক্রান্ত মূল নোটিশ

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর
১৫, কলেজ রোড, ঢাকা-১০০০
www.bjsc.gov.bd

পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৫শ বিজেএস) পরীক্ষা, ২০২২

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে নিম্নবর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

জ্ঞাতব্য বিষয়সমূহ

১। পদ সংখ্যাঃ ১০০ (একশত) টি। (বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর
১৫, কলেজ রোড, ঢাকা-১০০০
www.bjsc.gov.bd

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২১ এর চূড়ান্ত ফলাফল

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্য গৃহীত ১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এ সাময়িকভাবে (Provisinally)  উত্তীর্ণ ও মনোনীত ১০২ ( একশত দুই) জন প্রার্থীর রোল নম্বরসমূহ মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো। উল্লেখ্য, ৯৮তম, ১০০তম, ১০১তম ও ১০২তম মেধা অধিকারী প্রার্থী একই নম্বর প্রাপ্ত হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০০ জন প্রার্থীর সাথে অতিরিক্ত ০২ জন প্রার্থীসহ মোট ১০২ জন প্রার্থীকে মনোনীত করা হলো। 

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এর লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী ৬৩৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) ও পত্রিকায় প্রকাশ করা হবে।

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২১ এর লিখিত পরীক্ষার ফলাফল

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
কেন্দ্রঃ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা।

সময়ঃ অপরাহ্ণ ২ঃ০০ ঘটিকা হতে ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত

১৪শ বিজেএস লিখিত পরীক্ষা, ২০২১ এর আসন বিন্যাস

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর

১৫, কলেজ রোড, ঢাকা-১০০০।

www.bjsc.gov.bd

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২১ এর রুটিন

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

www.bjsc.gov.bd

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা, ২০২১ এর ফলাফল

১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এর প্রিলিমিনারী পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। লিখিত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েব সাইট ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। 

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

www.bjsc.gov.bd

বিষয়ঃ চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৪শ বিজেএস) পরীক্ষা- ২০২১ - এর প্রিলিমিনারী পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কেন্দ্রওয়ারী দায়িত্ব বন্টন।

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস

Website: www.bjsc.gov.bd

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৪শ বিজেএস) পরীক্ষা, ২০২১

প্রিলিমিনারী পরীক্ষার বিজ্ঞপ্তি

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) কর্তৃক ১৩ তম বিজেএস মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি, ২০১৯ প্রকাশ করা হয়েছে। নোটিশটি বিজেএস এর ওয়েবসাইট (www.bjsc.gov.bd) থেকে সরাসরি বা নিম্নোক্ত নোটিশ থেকে জেনে নিতে পারবেন।